1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে আইডিয়াল প্রতিষ্ঠান নিয়ে চলছে ষড়যন্ত্র! - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফুলপুরে আইডিয়াল প্রতিষ্ঠান নিয়ে চলছে ষড়যন্ত্র!

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় বওলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর বওলা গ্রামের মুস্তাকিম বিল্লাহর আইডিয়াল অটো এন্ড ব্যাটারি হাউস ও একটি শিক্ষা প্রতিষ্ঠান ভালো ও সুনাম ধন্য প্রতিষ্ঠান হলেও, গায়ে সহনা কারো কারো।একটি কুচক্রি মহল যেন মানতেই পারছেনা। চক্রটি নানা ভাবে মুস্তাকিম বিল্লাহর প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা ভাবে সড়যন্ত্র করে চলেছে।প্রযুক্তির মাধ্যমে ছবি সংযুক্ত করেও ছড়াচ্ছে কুৎসা!

সুত্র জানায়, ১০ নং বওলা ইউনিয়নের সাধারণ জনগণ এবং আইডিয়াল অটো এন্ড ব্যাটারি হাউস এর বেশ কিছু কর্মচারি রয়েছে। নানান অভিযোগে এদর চাকুরি গেছে। পাওনা মিটিয়ে দেয়ার পরও তারা নানা ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। মূলত অনুসন্ধানে দেখা যায় আইডিয়াল একটি সু-শৃংখল শিক্ষা পতিষ্ঠান। তা নিয়েও চলছে নানা ষড়যন্ত্র। একটি কুচক্রী মহল অবৈধ ভাবে লাভবান হওয়ার চেস্টা করছে। চক্রটিতে হাতে গুনা লোকের সংখা কয়েকজন মাত্র।

চক্রটির বিরুদ্ধে প্রতিষ্ঠানের মালিক মুস্তাকিম বিল্লাহ ন্যায় বিচারের দাবীতে আইনী পদক্ষেপ নিয়েছেন। এতই চক্রটি তেলে বেগুনে ক্ষেপে উঠেন। দেন অভিযোগ, করেন মানব বন্ধন। যদিও মানব বন্ধনে চক্রের লোক ছাড়া জনগন অংশ গ্রহন করেননি। এমন দাবী করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের মালিক মুস্তাকিম বিল্লাহ।

স্থানীয়রা জানান, মুস্তাকিম বিল্লাহর পিছনে লোক লেগে গেছে। তার প্রতিষ্ঠানের সুনাম আছে।অনেক গুলো লোক চাকুরি করে। আপনি দেখেন, ভালো কাজ অনেকের সহ্য হয়না! সব এলাকায় এমন কিছু লোক থাকেই। এগুলো কিছুনা “কয়ডা টেহা খাইবার চায়”।

মুস্তাকিম বিল্লাহ জানান, তার সাথে কারো কোন বিরোধ নাই। সমাজের উন্নয়ন ও কর্ম সংস্থানের জন্য তার এই প্রতিষ্ঠান।তিনি এলাকাবাসীর সহযোগিতা কামণা করেন। তাকে নিয়ে যারা স্ক্যান্ডেল ছড়াচ্ছেন তাদের শাস্তি দাবী করেন ।এটি একটি পর্ণোগ্রাফি অপরাধ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD