1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুকটা ধড়ফড় করতাছে, আমার বুকের মানিকদের বুকে ফিরাইয়া দেন বাবাজি' - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বুকটা ধড়ফড় করতাছে, আমার বুকের মানিকদের বুকে ফিরাইয়া দেন বাবাজি’

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

‘বুকের মানিক ছেলে আর নাতিরারে আমার বুকে ফিরাইয়া দেন বাবাজি। আমার ছেলে আর নাতিরারে বনবাসে পাঠাইয়্যা দিছে ওরা। বুকটা আমার ধড়ফড় করতাছে। আমার ছেলেরা-নাতিরারে বুকে ফিরাইয়্যা দেন। আজ সোমবার (৬ মে) কান্না করতে করতে এভাবেই কথাগুলো বলছিলেন আমেনা খাতুন (৭০)। আমেনা খাতুনে বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়া ডাংড়ী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী।

 

অভিযোগ উঠেছে, বৃদ্ধার ছেলে ও নাতিদের বসতঘরে হামলা-ভাঙচুরের পর মিথ্যা মামলা দিয়ে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছিল। কিন্তু জামিনে আসলেও তাদের এলাকায় ঢুকতে দিচ্ছে না প্রতিপক্ষের লোকজন। পরে গত (৩ মে) বৃদ্ধা আমেনা খাতুনের ছেলে মো. মুরশিদুল ইসলাম (৩৮) বাদি হয়ে তাদের বাড়ি-ঘরে হামলা-ভাঙচুর ও লুপাটের অভিযোগ এনে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতেও কোন আশার আলো দেখছে না ভোক্তভোগী পরিবার।

 

অভিযুক্তরা হলেন- পাড়া ডাংরী গ্রামের মো. রফিকুল ইসলাম ভূ্ঁইয়া (৫০), মোঃ আনিছুল হক ভূঁইয়া (৪৫), মো. লতিফ ভূঁইয়া (৬৫), মো. মাতাব খাঁ (৩৬), মো. সারোয়ার (২৯) সহ এজহারভুক্ত আরও ১০ জন।

 

জামিনে আসা আনারুল হকের স্ত্রী ঝর্ণা আক্তার (৩০) বলেন, ‘বাড়িতে থেকে বের হলেই আমার স্বামী ও তার পরিবারের লোকদের লাশ ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে প্রতিপক্ষের লোকজন। আমাদের ৪০-৪৫ কাটা বোরোধান জমিতে পেকে আছে। কামলা (শ্রমিক) দিয়ে জমির ধান কাটাতে পাঠালেও তারা বাধা দিচ্ছে। জমির ধানগুলো না কাটলে আমরা সন্তানদের নিয়ে খাব কি?

 

আনারুল হক বলেন, ‘আমি আজ সকালে জামিন পেয়ে লুকিয়ে বাড়িতে এসেছি। আমাদের পক্ষের ৯ জন জামিন পেয়েছে। শুধু লাল মিয়া এখনও জামিন পায়নি। জামিনপ্রাপ্ত ৯ জনের মধ্যে ৭ জন বাড়িতে ঢুকতে পারছে না। বাড়িতে আসলেই তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি এবং মুজিবুর বাড়িতে আছি। কিন্তু বের হয়ে কোন কাজকর্ম করতে পারছি না আতঙ্কে।

 

ভোক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পাড়া ডাংরী গ্রামের মৃত আলী নেওয়াজ খানের পুত্র মো. গোলাপ মিয়ার সঙ্গে একই এলাকার আহাম্মদ আলীর দীর্ঘদিন যাবৎ জমিসংক্রান্ত বিরোধ চলছে। এনিয়ে গত (১ মে) দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে আত্মীয়তার সূত্রে  আহাম্মদ আলীদের রক্ষা করতে বৃদ্ধা আমেনা খাতুনের ছেলে ও নাতিরা এগিয়ে গেলে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। প্রাণ রক্ষায় বৃদ্ধার ছেলে-নাতিরা নিজেদের বসতঘরে এসে দরজা লাগিয়ে দেয়। তবুও শেষ রক্ষা হয়নি, প্রতিপক্ষরা দলবল নিয়ে এসে বসতঘরে হামলা চালায়।

 

ভোক্তভোগী সোহাগ মিয়া, সাব্বির আহম্মেদ ও শাহজাহান বলেন, হামলাকারীদের হাত থেকে প্রাণে বাঁচতে থানা পুলিশকে আমরা কল দেই। পুলিশের উপস্থিতি টের পেয়ে আমাদের পরিবারের লোকজনকে ফাঁসাতে প্রতিপক্ষরা দ্রুত সময়ের মধ্যে আমাদের বসতঘরে কিছু দেশীয় অস্ত্র ফেলে যায়। প্রতিপক্ষের ফেলে যাওয়া দেশীয় অস্ত্র দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারীদের ধারণা আমরাই এ ঘটনার সাথে জড়িত। পরে আমাদের ১০ জনকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠায়। এখন জামিনে আসলেও আমরা বাড়িতে ঢুকতে পারছি না। জমিতে ধানসহ অনেক ফসল নষ্ট হচ্ছে, কিন্তু ফসল ঘরে তুলতে পারছি না।

 

এসব অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের আনিছুল ইসলাম ভূঁইয়া বলেন, বিক্ষুব্ধ জনগণ লাল মিয়া ও সোহাগ মিয়াদের বাড়ি ভাঙচুর করেছে। বাড়িতে ঢুকতে না দেয়া, হত্যার হুমকি ও ধান কাটতে বাধা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

 

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD