1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের ওসি সেনবাগ থানার মামলায় এজাহারভুক্ত আসামি ! - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহের ওসি সেনবাগ থানার মামলায় এজাহারভুক্ত আসামি !

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪২৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়ে ফের সমালোচনা শুরু হয়েছে। এর আগের অফিসার ইনচার্জ নানা ভাবে এ শহরে সমালোচিত ছিলেন। তবুও সে ছিল মন্দের ভালো। বেশ কয়েকদিন কোতোয়ালী মডেল থানা কর্তৃপক্ষ না থাকার পর পোষ্টিং হয়েছে ভালুকা মডেল থানায় (অপারেশন) দায়িত্বে থাকা মিজানুর রহমান। যোগ দানের পরই তার মায়ের অসুস্থায় ছুটি গেছেন।

 গত ১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও ক্রসফায়ারের হুমকির অভিযোগে ২০২৪ সালে মামলা দায়ের করা হয়।তখন এজাহারভুক্ত আসামি ছিলেন সেনবাগ থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। অথচ সেই মিজানুর রহমানকে বর্তমানে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে তিনি সেখান থেকে গতকাল ১৯ মে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় ওসি হিসাবে যোগদান করেছেন।

২০২৪ সালের ১৮ আগস্ট, রোববার রাতে বিএনপি নেতা নুরনবী বাচ্চু বাদী হয়ে নোয়াখালীর সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৯২, ধারা- ১৪৩/ ৪৪৮/ ৩২৩/ ৩৪২/ ৩৬৫/ ৩৮৬/ ৩৮০/ ১৭০/ ৪২৭/ ৫০৬/ ১১৫ দন্ডবিধি। মামলার সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন।

সেনবাগ থানার এসআই আব্দুর রউফ জানান, ২০১৮ সালের ঘটনায় একটি রাজনৈতিক মামলা হয়েছে। এই মামলার তদন্ত কর্মকর্তা আমি। এই মামলায় আমার থানার সাবেক ওসি মিজানুর রহমান স্যার ১নং আসামী। স্যার এখনো জামিন নেয়নি।

এ বিষয়ে ওসি মিজানুর রহমানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার সরকারি নম্বরে ফোন করলে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, “স্যার যোগদান করেই  ছুটিতে গিয়েছেন।”

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সরকারী মোবাইল নাম্বারে  বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এজাহারভুক্ত একজন আসামি কীভাবে পুনরায় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদে বহাল থাকেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট মহল। সাধারন মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD