1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু  - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নূরনবী হক জিসান (২৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জেলারের দাবী, সিঁড়ির রেলিং থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি।

মারা যাওয়া নূরনবী হক জিসান ময়মনসিংহ সদর উপজেলার পালপাড়া গ্রামের মৃত নজরুল হকের ছেলে। তিনি ডাকাতির প্রস্তুতি মামলার আসামি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমান।

তিনি বলেন, নূরনবী হক জিসান ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করার পর চলতি বছরের ২৮ মার্চ থেকে কারাগারে বন্দী রয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কারাগারের ভেতরের ওয়ার্ডে সিঁড়ির রেলিং থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় জিসান।

এ অবস্থায় কারাগারের চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান জিসান।

জেলার মোহাম্মদ আতিকুর রহমান আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আগে থেকে কোনও রোগে আক্রান্ত কিনা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD