1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে শহীদ মাহিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে শহীদ মাহিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

জুলাই আগস্টে নিহত শহীদ মাহিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ নগরীর এডওয়ার্ড স্কুল মাঠে আজ ২৩ মে শুক্রবার বিকালে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক ( ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, প্রতিটি জেলা ও মহল্লায় ক্রীড়াঙ্গনকে জাগ্রত করার জন্য তারেক রহমানের নির্দেশনা আমরা কাজ করে যাচ্ছি। গত ১৭ বছর ধরে আমাদের যুবসমাজ মাদকাসক্তের দিকে ঝুঁকে পড়েছে। পরিকল্পিতভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলেছে। সেই জায়গা থেকে একটি সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে খেলা হবে অন্যতম একটি মাধ্যম। মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য খেলাধুলা হবে প্রধান মাধ্যম।
খেলার কোনো বয়স নাই। শারীরিক ও মানসিক সুস্থ থাকার জন্য খেলার প্রয়োজন। তাই আমরা চাই বাংলাদেশের আনাচে-কানাচে খেলার মাঠ হোক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী ভাবলা,ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, ১৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জামান আবেদীন,১৭নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক, মহানগর যুবদলের সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রাসু ,মহানগর যুবদলের সহ-সভাপতি মাহাবুবুর রহমান গৌতম, শহীদ মাহিনের পিতা জামিল হক সোহেল, ময়মনসিংহ মহানগর যুবদলের সহ বন বিষয়ক সম্পাদক সাজু আহম্মেদ প্রমূখ ।

ময়মনসিংহ কোতোয়ালি কৃষক দলের যুগ্ম আহবায়ক ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ হৃদয় আহমেদ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD