1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জামিনে বের হয়েই জেলগেট থেকে  পুণরায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জামিনে বের হয়েই জেলগেট থেকে  পুণরায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৬৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক দুলাল ভূঁইয়া (৫৫) কে জেল গেট থেকে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

 

গতকাল রবিবার রাত সোয়া ৮ টায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের গেট থেকে আবু বক্কর সিদ্দিক দুলাল ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

 

জানা যায়, গত ১১ এপ্রিল ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন দুলাল ভূঁইয়া। বিস্ফোরক মামলায় আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়। গতকাল রোববার জামিনে বের হওয়ার সময় তাকে আবার গ্রেপ্তার করে ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক দুলাল ভূঁইয়াকে থানায় থাকা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্রদ্রোহী কাজে অথবা সরকারকে বিপদে পরতে পারে এমন কর্মকান্ডের সাথে জড়িত সকলকেই যেকোন মূল্যে আইনের আওতায় আনবো। সেইসাথে পরবর্তীতে যাতে কেউ রাষ্ট্রবিরোধী কোন কাজ করতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এবং এসকল অপরাধীদের গ্রেপ্তারের আওতায় নিয়ে এসে আইনশৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে রাখবো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD