1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মগবাজারের গলিতে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মগবাজারের গলিতে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে
মগবাজারের গ্রিনওয়ে গলিতে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকৃত মালামালসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা ডিবি ।
রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলিতে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ জড়িত চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।গ্রেফতারকৃতরা হলো-১। মো. শামিম (২৪) ২। মো. জীবন ওরফে হৃদয় (২৭) ৩। সোহেল রানা (৩৬) ও মকবুল হোসেন (২৫) ।
বৃহস্পতিবার (২৯ মে ২০২৫ খ্রি.) সকালে ডিবি তেজগাঁও বিভাগের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর ও এর আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ, নয় হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, একটি সুইচ গিয়ার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা যায় গত ১৯ মে ২০২৫ খ্রি. মগবাজারের গ্রিনওয়ে গলিতে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ঘটনায় জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযানে নামে থানা পুলিশ ও ডিবি। এরই ধারাবাহিকতায় আজ ডিবি কর্তৃক উক্ত ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়। ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত সোহেল, হৃদয় ও শামীম সরাসরি ছিনতাইয়ে অংশ নিয়েছিল আর মকবুল ছিনতাইয়ের মালামালের ক্রেতা।
ডিবি সূত্রে আরও জানা যায় গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় গিয়ে ছিনতাই করতো। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD