1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পুলিশ কি দোষ করেছে? তারা কি নিজের ইচ্ছায় মাঠে নামে? - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশ কি দোষ করেছে? তারা কি নিজের ইচ্ছায় মাঠে নামে?

শেখ মামুনুর রশিদ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১০০৪ বার পড়া হয়েছে

-পুলিশ রাষ্ট্রের আইন অনুযায়ী কাজ করে। রাষ্ট্রের নিরাপত্তা, মানুষের জান-মাল রক্ষা, আইন-শৃঙ্খলা বজায় রাখা—এটাই পুলিশের দায়িত্ব। তারা যখন মাঠে থাকে, তখন রাষ্ট্রের নির্দেশই পালন করে। তাহলে সেই পুলিশ যখন দায়িত্ব পালন করছে, তখন তাদের দিকে ঘৃণা কিংবা বিদ্বেষমাখা চোখে তাকানোর অধিকার আমাদের কার?

* পুলিশকে গালি দিলে, আমরা আসলে রাষ্ট্রের আইনের প্রতি অবমাননা করি।
* পুলিশকে আক্রমণ মানেই আমাদের নিরাপত্তার শেষ আশ্রয়স্থলকে আঘাত করা। হ্যাঁ, পুলিশের মধ্যেও মানুষ কাজ করে, ত্রুটি থাকতে পারে—সেই ত্রুটির সমাধান আছে, আইনি পথে বিচার আছে। কিন্তু পুরো একটি বাহিনীকে বিদ্বেষের চশমায় দেখা আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় দায়বোধের সংকট। এখন সময় এসেছে সচেতন হওয়ার, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার—
* পুলিশের দায়িত্ব পালনকে বিদ্বেষের চোখে দেখা শুধু অন্যায় নয়, একটি সুস্থ সমাজের জন্য হুমকিও বটে।
* যারা পুলিশের প্রতিটি কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, তারা আসলে নিজেদের নাগরিক দায়িত্ব ভুলে যাচ্ছে। পুলিশ জনগণের বন্ধু—এই বাক্য শুধু স্লোগান নয়, এটি বাস্তব। কিন্তু সেই বন্ধুকে আমরা যদি প্রতিনিয়ত অবজ্ঞা করি, তবে আমরা নিজেরাই আমাদের নিরাপত্তাকে দুর্বল করে ফেলছি।

আমার অনুরোধ—ঘৃণার নয়, সমঝোতার চোখে তাকান। প্রশ্ন করুন অন্যায়কে, কিন্তু পেশাগত দায়িত্ব পালনকারীর প্রতি রাখুন সম্মান। রাষ্ট্রের চাকরি তারা করে, আদেশ-নিষেধ মানে, সিদ্ধান্ত নেয় না।

আমরা যদি চাই একটি নিরাপদ বাংলাদেশ, তাহলে পুলিশ বাহিনীকে শত্রু নয়, সাথী হিসেবে দেখতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD