1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পুলিশ সুপার কাজী আখতার উল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে ময়মনসিংহের ফুটপাতেই মাসে হয় পনেরো লাখ টাকার চাঁদাবাজী! ময়মনসিংহ সড়কে মাসে ৮ লাখ টাকা চাঁদাবাজী করে দুকুল বাহিনী! ময়মনসিংহে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন -আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে শীর্ষ চাদাঁবাজের নামে মামলা

পুলিশ সুপার কাজী আখতার উল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে
২৭ নভেম্বর ২০২৫ ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম বিদায় নিয়েছেন। তাঁর বিদায়ে ময়মনসিংহ জেলা পুলিশের সকল পুলিশ সদস্যদের হৃদয় ছিল ভারাক্রান্ত, অশ্রুসিক্ত। তাঁর জ্ঞান, অভিজ্ঞতা,মহৎ কর্ম, সততা, অনুপ্রেরণা, মানবিকতা প্রত্যেক পুলিশ সদস্যের হৃদয় ছুঁয়ে গেছে,যা চির অমলিন হয়ে থাকবে।
পুলিশ সুপার ছেড়ে গেলেন প্রিয় কর্মস্থল যেখানে ২১ ডিসেম্বর ২০২৪ থেকে মাত্র ৩৪২ দিনে নিষ্ঠা, জ্ঞান, সুকর্ম, সুশাসনে তিনি জেলার সকল স্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ময়মনসিংহ জেলা পুলিশের সকল স্তরের পুলিশ সদস্য এবং সাধারণ মানুষ সবার কাছেই তিনি হয়ে উঠেছিলেন পরম শ্রদ্ধার পাত্র, হয়ে উঠেছিলেন “প্রিয় পুলিশ সুপার”।
ময়মনসিংহের পুলিশ সুপার সিলেট জেলায় পুলিশ সুপার হিসেবে বদলিজনিত বিদায় বেলায় আবেগ ও ভালোবাসায় সিক্ত হলেন তিনি। অনাড়ম্বর অথচ আন্তরিকতায় পরিপূর্ণ এই বিদায় বেলায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বিদায় বেলায় পুলিশ সুপার ময়মনসিংহ জেলা পুলিশের প্রত্যেক সদস্যকে এবং সকল স্তরের মানুষকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কাজী আখতার উল আলমের বিদায় লগ্নে গভীর শ্রদ্ধা এবং পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জ্ঞাপন করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD