1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কিশোরগঞ্জ-৪আসনে ফজলুর রহমানের পক্ষে তফসির খানের গণসংযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :

কিশোরগঞ্জ-৪আসনে ফজলুর রহমানের পক্ষে তফসির খানের গণসংযোগ

মোক্তার হোসেন গোলাপ:
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ ৪(ইটনা,মিঠামইন,অষ্টগ্রাম)আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ফজলুর রহমানের পক্ষে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য তফসির খান।

১ফেব্রুয়ারি অষ্টগ্রাম উপজেলার বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বিএনপির সংসদ সদস্য প্রার্থীকে বিজয় করার জন্য উৎসাহিত করেছেন। তারপর দুপুর ১টা ৩০ মিনিটে দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অষ্টগ্রাম সদর ১ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।এ সময় সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং ধানেরশীষের প্রতিকে ভোট প্রধানের আহবান জানান।
গণসংযোগে তফসির খান বলেন,মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুঃপ্রতিষ্ঠার লক্ষে ১২ তারিখের এই নির্বাচনে আপনাদের স্বতঃক্ষৃত অংশগ্রহনে জরুরী। এডভোকেট ফজলুর রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জাতির অধিকার পূনরুদ্ধার ভূমিকা রাখুন। তিনি আরো বলেন ,বিএনপি সব সময় ,জনগণের অধিকার,গণতন্ত্র ও ন্যায়বিচারের রাজনীতি করে এসেছে। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD