1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জামায়াতে ইসলামী দুই নম্বরের দল : ফজলুর রহমান - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

জামায়াতে ইসলামী দুই নম্বরের দল : ফজলুর রহমান

মোক্তার হোসেন গোলাপ কিশোরগঞ্জ:
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ‘দুই নম্বরের দল’। তিনি বলেন, ইসলামের নাম ব্যবহার করে তারা রাজনীতি করে।

৩১ জানুয়ারি বিকেলে ঘাগড়া ইউনিয়নে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, দেশের প্রধান উপদেষ্টার বাংলাদেশকে ‘চোর-বাটপারের দেশ’ বলা বক্তব্যটি অনভিপ্রেত। তিনি বলেন, “ঘরের মালিক যদি নিজেই বলে তার ছেলেরা চোর—তা কখনো ভালো কথা হতে পারে না।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। একই সঙ্গে ভোটকেন্দ্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার দাবি, ভোটের দিন কারচুপির চেষ্টা হতে পারে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে ইসলাম ও গণতন্ত্র দুটিই ক্ষতিগ্রস্ত হবে।

৭৮ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা বলেন, এটি তার জীবনের শেষ নির্বাচন হতে পারে। তিনি বলেন, ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। তাই শেষবারের মতো একজন মুক্তিযোদ্ধাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

ফজলুর রহমান বলেন, সংসদে গেলে তিনি সবসময় সত্যের পক্ষে কথা বলবেন। তিনি জানান, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম হাওরাঞ্চলকে একটি শান্ত ও নিরাপদ এলাকায় রূপান্তর করাই তার লক্ষ্য।

ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ভূইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা,কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী নেতাও জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট সায়েম মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. ইব্রাহিম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আফতাব উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া, মিঠামইন উপজেলার বিএনপি’র ত্যাগী নেতা হিসেবে পরিচিত আলমগীর শিকদার । এই নির্বাচনী মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় জননেতা বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল সহ অনেকেই। এর আগে বুলবুল চৌধুরীর নেতৃত্বে ঘাগড়া এলাকায় গণ মিছিল করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD