1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
চাঁদাবাজি থেকে সশস্ত্র তাণ্ডব—একই চক্রের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি থেকে সশস্ত্র তাণ্ডব—একই চক্রের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, মুক্তিযুদ্ধের পক্ষে ফজলুর রহমানের বিশাল জয় ত্রিশালে ডাকাতি ব্যবসায়ীকে খুন করে ১৫ লাখ টাকা লুট ময়মনসিংহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন নিয়ে সাবেক নির্বাহী প্রকৌশলীর ব্যাখ্যা ময়মনসিংহ সদর-৪ আসনে ‘নীরব ভোট বিপ্লবের’অপেক্ষায় জামায়াত ময়মনসিংহ-৪ আসনে দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী কামরুল আহসান এমরুল এর ব্যাপক গণসংযোগ কোতোয়ালি পুলিশের অভিযানে ছিনতাইকারীরা এলাকা ছাড়ছে ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়াচ্ছে সকল ধর্মের নারীদের সমান মর্যাদা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন- ডা. শফিকুর রহমান মিঠামইনে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

চাঁদাবাজি থেকে সশস্ত্র তাণ্ডব—একই চক্রের বিরুদ্ধে অভিযোগের পাহাড়,

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীতে একই চক্রের বিরুদ্ধে সংঘবদ্ধ সন্ত্রাস, চাঁদাবাজি, সশস্ত্র হামলা ও লুটপাটের একাধিক অভিযোগ সামনে এসেছে। অভিযুক্ত জাহাঙ্গীর ওরফে ‘সুন্দরী জাহাঙ্গীর’ এবং তার সহযোগীদের বিরুদ্ধে ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি উন্নয়ন প্রকল্প ও এক সংবাদকর্মীর ওপর ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, অভিযুক্তরা আওয়ামী ঘরানার চিন্হিত চাঁদাবাজ চক্র হিসেবে এলাকায় পরিচিত। ভুক্তভোগীদের দাবি,বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর আইনগত পদক্ষেপ না নেওয়ায় নগরজুড়ে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

অভিযোগ অনুযায়ী,২৩ জুন ২০২৫ রাত আনুমানিক ১০টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় অবস্থিত মদিনাতুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে জাহাঙ্গীর ও তার ১৫–২০ সহযোগী অনুপ্রবেশ করেন। মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আলামিনের কাছে সরাসরি এবং মোবাইল ফোনে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশ, সন্ত্রাসী হামলা ও প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণে মাদ্রাসার কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হন সংশ্লিষ্টরা এবং তারা এলাকা ত্যাগ করেন। স্থানীয়দের অভিযোগ,অভিযুক্তদের রাজনৈতিক প্রভাব এবং ভুক্তভোগীরা স্থানীয় বাসিন্দা না হওয়ায় কার্যকর আইনি প্রতিকার পাওয়া কঠিন হয়ে পড়ে। সরকারি সড়ক প্রকল্পে বাধা ও মারধর: ৫ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ২টার দিকে আলীয়া মাদ্রাসা থেকে কারিতাস মোড় পর্যন্ত চলমান সড়ক নির্মাণ প্রকল্পে চাঁদা দাবিকে কেন্দ্র করে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মোস্তাফিজুর রহমান টুটুল মারধরের শিকার হন বলে অভিযোগ। ঘটনার পর পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। তবে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে ফৌজদারি কার্যবিধির ৫১ ধারায় আদালতে পাঠানো হয় এবং পরদিন জামিনে মুক্তি পান। স্থানীয়দের দাবি, মুক্তির পর অভিযুক্ত আরও বেপরোয়া হয়ে ওঠেন। সংবাদকর্মীর ওপর সশস্ত্র হামলা,লুটপাট ও হুমকি: সবচেয়ে গুরুতর অভিযোগ ওঠে ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে। নগরীর বলাশপুর এলাকায় এক সংবাদকর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্রসহ হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে,হামলাকারীরা মারধর করে দুটি ইজিবাইক ও নগদ ২০ হাজার টাকা লুট করে।
এছাড়া অস্ত্রের মুখে জিম্মি করে স্ট্যাম্পে স্বাক্ষর আদায়,মিথ্যা স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ, সিসিটিভি ফুটেজ মুছে ফেলা এবং মামলা করলে খুন ও লাশ গুমের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ৫–৬ জানুয়ারি গভীর রাতে এবং ২০ জানুয়ারি ভোরে বাসা পরিবর্তনের সময়ও ওই সংবাদকর্মী পুনরায় হামলা ও লুটপাটের শিকার হন বলে অভিযোগ। ভুক্তভোগীর দাবি,পুলিশকে খবর দেওয়া হলেও প্রায় এক ঘণ্টা পর মাত্র দুই সদস্য ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। তথ্য আইনে আবেদন ও প্রশাসনের প্রতিক্রিয়া: ঘটনা গুলোর পরিপ্রেক্ষিতে পুলিশের অবস্থান জানতে ২৭ জানুয়ারি একটি স্থানীয় সাংবাদিক সংগঠন রেঞ্জ ডিআইজি,পুলিশ সুপার ও কোতোয়ালি থানার ওসির কাছে তথ্য অধিকার আইনে লিখিত আবেদন করে। এ বিষয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে এ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) ও সিআইডি,ময়মনসিংহ বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।অভিযোগপত্রের সঙ্গে সংবাদ প্রতিবেদন,লুট হওয়া মালামালের কাগজপত্র ও ঘটনার আলোকচিত্র সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। র‍্যাব-১৪ এর অধিনায়ক নয়মুল হাসান বলেন, “অভিযোগ গুলোর সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে এ বিষয়ে সিআইডির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা পরিস্থিতি! ধারাবাহিক এসব ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা না নেওয়া,জামিনে মুক্তি পেয়ে পুনরায় বেপরোয়া  এবং ভুক্তভোগীদের পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়ার অভিযোগে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন—একই ব্যক্তি বা চক্র যদি ধারাবাহিকভাবে ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি উন্নয়ন প্রকল্প ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগে অভিযুক্ত হন,তবে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বিলম্ব কেন? রাজনৈতিক প্রভাবের অভিযোগের নিরপেক্ষ তদন্ত কতদূর? নগরবাসীর একাংশের আশঙ্কা,ভুক্তভোগীরা যদি নিরাপত্তাহীনতায় এলাকা ছাড়তে বাধ্য হন,তবে নাগরিক নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের দায় এড়ানো যায় না। অভিযোগ গুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি,রাজনৈতিক সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD