1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরের রহিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হত্যা মামলার-৬ আসামি গ্রেফতার, তদন্ত অব্যাহত - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরের রহিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হত্যা মামলার-৬ আসামি গ্রেফতার, তদন্ত অব্যাহত উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও সম্পদ গঠনের অভিযোগ: তদন্তের দাবি জোরালো ময়মনসিংহে সাংবাদিকের নামে ফেইক ফেসবুক আইডি খুলে অপপ্রচার চাঁদাবাজি থেকে সশস্ত্র তাণ্ডব—একই চক্রের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, মুক্তিযুদ্ধের পক্ষে ফজলুর রহমানের বিশাল জয় ত্রিশালে ডাকাতি ব্যবসায়ীকে খুন করে ১৫ লাখ টাকা লুট ময়মনসিংহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন নিয়ে সাবেক নির্বাহী প্রকৌশলীর ব্যাখ্যা ময়মনসিংহ সদর-৪ আসনে ‘নীরব ভোট বিপ্লবের’অপেক্ষায় জামায়াত ময়মনসিংহ-৪ আসনে দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী কামরুল আহসান এমরুল এর ব্যাপক গণসংযোগ কোতোয়ালি পুলিশের অভিযানে ছিনতাইকারীরা এলাকা ছাড়ছে

ফুলপুরের রহিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হত্যা মামলার-৬ আসামি গ্রেফতার, তদন্ত অব্যাহত

মোঃ সোহেল মিয়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর উপজেলা রহিমগঞ্জে বরুয়াই এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত তাইজ উদ্দিন হত্যা মামলায় ৬ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলপুর থানায় দায়ের করা মামলা নং–০৭/২০২৬, ধারা: ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬ পেনাল কোড অনুযায়ী এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মোঃ বাবুল মিয়া, মোঃ হাসেম উদ্দিন, মোঃ হাবিবুর রহমান, মোঃ রুহুল আমিন, মোঃ আনারুল ইসলাম এবং মোছাঃ সেলিনা খাতুন।
আসামির লোকজন শামছুল হকের বাড়িঘর ভাঙচুর ও গাছপালা কেটে জমি দখলের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় শামছুলের ওপর হামলা চালায়। খবর পেয়ে পাশের বাড়ির ভাগনে তাইজ উদ্দিন, ভাই শরাফ উদ্দিন ও পিতা মাইন ঝগড়া থামাতে এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করে।
আহতদের উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে মো. তাইজ উদ্দিনের মৃত্যু হয়। আহত মাইন উদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফুলপুর থানা সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ হাসানের নির্দেশনায় এবং তার সার্বিক তত্ত্বাবধানে এসআই সানাউল্লাহ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১১ ফেব্রুয়ারি ভোর রাতে অভিযান চালিয়ে ফুলপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বরুয়াই এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে সটিত হামলায় গুরুতর আহত হন তাইজ উদ্দিন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পরিবার ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।
গ্রেপ্তারের পর আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD