1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি

ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

    “কবিতা আড্ডায় মেতে উঠি এক সাথে” স্লোগানে ময়মনসিংহের ভালুকায় ভালুকা সাহিত্য সংসদের আয়োজনে কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকালে উপজেলার ভান্ডাব এলাকায় অবস্থিত ওয়াটার হাউজে ওই কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে কবি ও সাহিত্যিক সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কবি আলহাজ্ব এম এ রশিদ। এসময় ময়মনসিংহের ভালুকা সহ আশপাশের বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও গণমাধ্যমের ব্যক্তিবর্গ কবিতা পাঠ ও মুক্ত আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রভাষক আ.ফ.ম. আফজাল হাসান, প্রভাষক আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, কবি আবুল বাশার শেখ,  মো: কামরুজ্জামান মো:  জিহাদ হাসান. শাহীন,মোহাম্মদ জালাল উদ্দীন, শহিদুল্লাহ  মো: আসাদ, সুরঞ্জিত বারৈ  তাসলিমা আক্তার মুক্তা, তানজিনা বিথি, তরিকুল ইসলাম, মাসুদ রানা,বিনয় দেবনাথ কবি আরাফাত রিলকে  মোখলেছুর রহমান মনির,কামরুল এহসান চন্দন,  সজিব।

অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক,আসাদুজ্জামান সুমন রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর আলম   খলিলুর রহমান,রাজু আহমেদ  জসিম আহমেদ খোরশেদ আলম জীবন  সাখাওয়াত হোসেন সুমন রোমান আহমেদ নকিব  খোরশেদ আলম জীবন  আরিফ বাহার আহমেদ প্রমুখ। কবিতা পাঠ ও আলোচনা শেষে উপস্থিত সবার অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এমন আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD