1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মিঠামইনে মাদ্রাসা অধ্যক্ষ ইয়াকুব আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের সিআইডির তদন্ত রিপোর্ট আদালতে : শুনানি হবে ১৮ মে - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

মিঠামইনে মাদ্রাসা অধ্যক্ষ ইয়াকুব আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের সিআইডির তদন্ত রিপোর্ট আদালতে : শুনানি হবে ১৮ মে

মোক্তার হোসেন গোলাপ::
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩১৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার চমকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলী খন্দকারের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়ে সিআইডি তদন্ত রিপোর্ট দাখিল করেছে আদালতে ।ফলে আগামী ১৮মে আদালতে এ মামলার শুনানি হবে। তদন্ত প্রতিবেদনে অধ্যক্ষের পাশাপাশি মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কোরবান আলীর সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করা হয়েছে।

​
অনুসন্ধানে জানা গেছে ​ বিবাদীগণ মাদ্রাসার তহবিল থেকে ব্যক্তিগত প্রয়োজনে অর্থ উত্তোলন করেছেন।
​নির্দিষ্ট ফাইলের তথ্য অনুযায়ী, জনতা ব্যাংক লিমিটেডের ঘাগড়া বাজার শাখা থেকে চেকে টাকাউত্তোলন করে আত্মসাতের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে।
​
​ উন্নয়ন কাজের নামে বিভিন্ন সরকারি দপ্তরে ‘ঘুষ’ দেওয়ার অজুহাতেও লক্ষ লক্ষ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
​
ইয়াকুব আলী খন্দকার মিঠামইন উপজেলা ওলামা লীগের সভাপতি। তিনি ​২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ইয়াকুব আলী খন্দকার চমকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগ দেন। তারপর থেকে শুরু হয় তার লাগামহীন দুর্নীতি। ২০২৫ সালে মুরশিদুল আলম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর এসব ইয়াকুব আলীর দুর্নীতি ও অনিয়ম ধরা পড়ে। তারপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মসজিদুল আলম বাদী হয়ে কিশোরগঞ্জ ৪ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল গ্রহণকারী আদালতে মামলা দায়ের করেন।সি আর মামলা নাম্বার ৫৩৯/২০২৫ইং।বিজ্ঞ আদালতের নির্দেশে সিআইডির এস আই নজরুল ইসলাম অনুসন্ধান কার্যক্রম শুরু করেন এবং গত ২৭ এপ্রিল তারিখে বিজ্ঞ আদালতে ২৭৭ পৃষ্টার একটি প্রতিবেদন উপস্থাপন করেন। ফলে এ মামলার তদন্ত রিপোর্ট শুনানি হবে আগামী ১৮মে সংশ্লিষ্ট আদালতে।
এর আগে মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ুন কবির মিঠামইন উপজেলা নির্বাহী অফিসের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তৎকালীন কর্মকর্তা শাহজাহান সিরাজকে অন্তর দায়িত্ব দেওয়া হয় কিন্তু তদন্ত কর্মকর্তা ঘটনাটি তদন্ত না করেই ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করেছেন বলে অভিযোগ উঠেছে।
​উল্লেখ্য যে, অধ্যক্ষ ইয়াকুব আলী খন্দকারের বিরুদ্ধে গত ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুর ও শহীদ জিয়ার, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এবং তারেক জিয়ার ছবি পোড়ানোর অভিযোগে ও একটি মামলা দায়ের করা হয়। মিঠামইন থানার মামলা নং ২। তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪ ইং। ওই মামলায় ইয়াকুব আলীকে ঘাগড়া বাজার থেকে গ্রেফতার করা হলেও বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
​
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুরশিদ আলম এই প্রতিবেদককে জানান ​ ইয়াকুব আলী দলীয় প্রভাব খাটিয়ে মাদ্রাসার প্রায় ৩০ লাখ টাকা লুট করেছেন।
ঘাগড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সমাজসেবক আইয়ুব আলী, জিয়া সাইবা ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সমাজসেবক তফসির খান এই প্রতিবেদককে জানান চমকপুর গ্রামের মৌলানা হেলিম হুজুরের প্রচেষ্টায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এখন এই মাদ্রাসার চেয়ার নিয়ে অভ্যন্তরে দেখা দিয়েছে দলাদলি । এতে করে মাদ্রাসার লেখাপড়ার মান নিম্নমুখী হতে চলেছে। জরুরীভাবে তাদের দলাদলি নিরসন করে শিক্ষার মান উন্নয়নের জন্য সবাই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই নেতা।
অভিযুক্ত ইয়াকুব আলী খন্দকারের যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে, তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানানো হচ্ছে এবং পুরো বিষয়টি একটি সাজানো নাটক এর বেশি কিছু না।
​বর্তমানে একটি বিশেষ মহল এই বিশাল অর্থ কেলেঙ্কারির ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করছেন মামলার বাদী পক্ষ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD