1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ত্রিশালে নারী সাংবাদিকের উপর হামলা : পুলিশ মোবাইল উদ্ধার করে দিলেও মামলা নেয়নি - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ত্রিশালে নারী সাংবাদিকের উপর হামলা : পুলিশ মোবাইল উদ্ধার করে দিলেও মামলা নেয়নি

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;
ময়মনসিংহের ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা, অবৈধ কারেন্ট জাল ভিডিও ধারণ করে সিন্ডিকেটের কতৃক লাঞ্চিত এবং হয়রানির শিকার হয়েছেন স্থানীয় এক নারী সাংবাদিক। ধারণকৃত ভিডিওতে দেখা যায় দোকানে একজন কারেন্ট জাল এর বর ও শীশা লাগানোর কাজ করছে। এর প্রতিকার দাবী করে স্থানীয় সাংবাদিকগন আজ ১৭ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন করেছেন।
স্বারক লিপিতে উল্লেখ করা হয়, লুৎফা সরকার (নিশু) (৩৭), দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জেটিভি মাল্টিমিডিয়া চ্যানেলের ত্রিশাল প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গত ১২ মে ২০২৬ তারিখে পেশাগত দায়িত্ব পালনকালে ত্রিশাল মধ্যবাজারের ‘আলী স্টোর’-এ অবৈধ কারেন্ট জাল বিক্রয় হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে তিনি সেখানে অনুসন্ধানে যান। তিনি দেখতে পান, ত্রিশাল মধ্যবাজার আলী স্টোরের মালিক মোঃ আলী তার ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না বাইর বিক্রি করছে। পরে তিনি জানতে পারেন, সেখানে তারা অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানা তৈরি করেছে। তখন সেগুলোর ছবি তুলে। এরই মধ্যে আলী স্টোর এর মালিক মোঃ আলী ও তার লোকজন নারী সাংবাদিক এর উপর হামলা করে ও মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। মোঃ আলীর সাথে যোগ দেয় স্থানীয় অপর একটি সাংবাদিক সংগঠন এর সাংবাদিক মোস্তাফিজুর রহমান নোমান, সাংবাদিক হুমায়ুন কবির, লাভলু, রনি মিয়া এবং সাংবাদিক হুমায়ুন কবির নারী সাংবাদিকেরা উপর অতর্কিত হামলা চালায়।
 উক্ত ঘটনায় নারী সাংবাদিক বাদী হয়ে উল্লেখিত ৫ জনসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়েরের পর পুলিশ নারী সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে তাকে বুঝিয়ে দিলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি।
পুলিশের আইনগত ব্যবস্থা নেয়ার দাবীতে ১৭ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD