1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ডেঙ্গু প্রতিরোধে মসিকের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে ময়মনসিংহের ফুটপাতেই মাসে হয় পনেরো লাখ টাকার চাঁদাবাজী! ময়মনসিংহ সড়কে মাসে ৮ লাখ টাকা চাঁদাবাজী করে দুকুল বাহিনী! ময়মনসিংহে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন -আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে শীর্ষ চাদাঁবাজের নামে মামলা

ডেঙ্গু প্রতিরোধে মসিকের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।ডেঙ্গু প্রতিরোধে মঙ্গলবার থেকে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। দুপুরে কালিবাড়ি ২ নং আঞ্চলিক কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এর আওতায় সিটির ৩৩ টি ওয়ার্ডের ১৪০ টি হটস্পটকে বিশেষ গুরুত্ব দিয়ে সিটি কর্পোরেশন ব্যাপী এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগ করা হবে। এ কার্যক্রমে সিটি কর্পোরেশন এলাকাকে ৩ টি ভাগে ভাগ করে অঞ্চল ভিত্তিক মশকনিধন করা হবে, যা শেষ হবে আগামী ২৪ অক্টোবর।
উদ্বোধনকালে মেয়র বলেন, এডিস মশার নিয়ন্ত্রণে নিয়মিত ঔষধ ছিটানো এবং প্রজননস্থল ধ্বংস করা হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রচারণামূলক ব্যবস্থা হয়েছে। এছাড়া, নির্মাণাধীন ভবন বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হচ্ছে।
মেয়র আরও বলেন, এ কার্যক্রমে সফলতার জন্য নাগরিকদের সচেতনতার সাথে এগিয়ে আসতে হবে। এডিস মশা ঘর আঙ্গিনার পরিস্কার পানিতে বংশ বিস্তার করতে পারে। তাই সচেতনতার বিকল্প নেই।
উদ্বোধনকালে অঞ্চল-২ এর নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD