1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে দক্ষ পুলিশ অফিসার শাহ কামাল আকন্দ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার

ময়মনসিংহে দক্ষ পুলিশ অফিসার শাহ কামাল আকন্দ

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩৯০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর ও বিভাগীয় নগরের সকল শ্রেণী- পেশার মানুষের কাছে বিশ্বাসের জায়গা করে নিয়েছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ। শাহ কামাল এর নেতৃত্বে কোতোয়ালী পুলিশ মাদক সেবী-মাদক ব্যবসায়ী, চুরি-ছিনতাই, জুয়ারী ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণসহ অপরাধীদের ধরতে ব্যাপক সফলতা পেয়েছে। প্রতিদিন টহল ও অভিযানের মাধ্যমে অপরাধীদের মাঝে সর্বক্ষণিক আতঙ্ক বিরাজ করে যাচ্ছে কোতোয়ালী পুলিশ ।

ময়মনসিংহের সুযোগ্য রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য এর দিকনির্দেশনায় ও সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর নির্দেশে কোতোয়ালী ওসি শাহ কামাল আকন্দ সদর ও বিভাগীয় নগরের আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখায় জনগণ উপকৃত হচ্ছে। তিনি অমায়িক ব্যবহার, যোগ্যতা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সকলের মন জয় করেছেন । আর সাফল্যের স্বীকৃতি স্বরুপ ময়মনসিংহ রেঞ্জ ও জেলায় পেয়েছেন বার-বার পুরস্কার। অর্জন করেছেন মানুষের ভালবাসা। ওসি শাহ কামাল বিভিন্ন সময়ে মাসিক অপরাধ সভায় ওসিদের সেরা, বার বার পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ পুরস্কার পাওয়াটা যেন তার কর্ম দক্ষতায় ভাগ্যের লিখন হয়ে দাঁড়িয়েছে। ভালো মানুষের এমনই হয়।

তিনি সদর ও নগরবাসীর আস্থা অর্জন করেছেন। মোঃ শাহ কামাল আকন্দ কোতোয়ালী মডেল থানায় যোগদানের পর মাদক বিরোধী অভিযান ও অপরাধ দমনে প্রতিটি ক্ষেত্রে কোতোয়ালী পুলিশ অগ্রনী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ওসি শাহ কামাল এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে বহুবার বিপুল সংখ্যক মাদক উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যবসায়ী, জুয়ারী, অস্ত্র ও মাদকসেবী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে যাচ্ছে কোতোয়ালী পুলিশ। চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, চোর-ডাকাত গ্রেফতারসহ চুরি ও ডাকাতির মালামাল উদ্ধারে শাহ্ কামাল আকন্দের ভূমিকা ময়মনসিংহবাসীর প্রশংসা কুড়িয়েছেন । এছাড়া জিআর ও সিআর মামলায় বিজ্ঞ আদালত কতৃক গ্রেফতারী পরোয়ানা ও সাজা গ্রেফতারী পরোয়ানা তামিল করতে কোতোয়ালী পুলিশ বার-বার সফলতা পেয়ে যাচ্ছে। অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ বলেন, প্রতিদিন টহল নিয়মিত অভিযানের মাধ্যমে চুরি-ছিনতাই, জুয়ারী, অস্ত্র ব্যবসায়ী, দাগী আসামী ও মাদক সেবী-মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধ বিরোধী অভিযানে কোতোয়ালী পুলিশ সফলতা অর্জন করেছে । আর এই সফলতার পিছনে সুযোগ্য রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ও সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা’র অনুপ্রেরণায় জেলা পুলিশ সফলতা পাচ্ছে। তিনি সব শ্রেণী-পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD