1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন : নারী সদস্যের বিরুদ্ধে অভিযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়। ময়মনসিংহ কোতোয়ালির ওসি শিবিরুল ইসলামের তৎপরতায় নগরবাসীর মনে স্বস্তি: ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪

ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন : নারী সদস্যের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের ৯-নং উচাখিলা ইউপি চেয়ারম্যানকে এক নারী ইউপি সদস্য প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।-৪ফেব্রুয়ারি শনিবার উচাখিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল হাসান খান সেলিম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান জানান, সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য রোকসানা খাতুন ৮নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামকে মোবাইলে মহিলা সদস্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছে মর্মে অভিযোগ করেন।গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে এক মিটিং এ বিষয়টি রোকসানার কাছে জানতে চাইলে সে উত্তেজিত হয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ইউনিয়ন পরিষদ থেকে বেড়িয়ে যায়। কিছুক্ষন পর সে ধারালো রাম দা নিয়ে এসে চেয়ারম্যানকে প্রাণনাশের চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তাঁকে নিবৃত করে। এরপর সে ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে তাঁর চুলের মুটি ধরে জুতা পেটা বসত বাড়িতে হামলা ও শ্লীলতাহানির মিথ্যা তথ্য দিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি আরোও জানান, এই নারী সদস্য একজন খারাপ প্রকৃতির । সে সব সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রাখে। চেয়ারম্যান তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের তীব্র নিন্দা প্রতিবাদ করেন।সেলিম খান বলেন আমি যেহেতু রাজনীতি করি সেজন্য প্রতিপক্ষ রয়েছে। আমি রাজনীতি প্রতি হিংসার স্বীকার। চেয়ারম্যান সেলিম খান আরো জানান প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জাতির সামনে সঠিক বিষয়টি তুলে ধরবেন।যাতে করে সবাই সত্য ঘটনাটি জানতে পারে।আমি সকলের সহযোগীতায় উচাখিলা ইউনিয়নকে আধুনিক সুন্দর ইউনিয়ন হিসেবে গড়তে চাই।সংবাদ সম্মেলনে ইউপি সদস্য সাইফুল ইসলাম, মতিউর রহমান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, তাসলিমা বেগম ও জেসমিন আরা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD