1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালির ওসি শিবিরুল ইসলামের তৎপরতায় নগরবাসীর মনে স্বস্তি: - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন

ময়মনসিংহ কোতোয়ালির ওসি শিবিরুল ইসলামের তৎপরতায় নগরবাসীর মনে স্বস্তি:

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

​ময়মনসিংহ বিভাগীয় নগরীর বিভিন্ন এলাকায় এক সময় যেখানে চুরি আর ছিনতাই ছিল সাধারণ মানুষের নিত্যদিনের আতঙ্ক, সেখানে এখন বইছে স্বস্তির সুবাতাস, কোতোয়ালী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ শিবিরুল ইসলাম যোগদানের পর থেকেই নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অমুল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তার দক্ষ নেতৃত্ব এবং কৌশলী পদক্ষেপে অপরাধীরা যেমন এলাকা ছাড়তে শুরু করেছে, তেমনি সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছে শান্তি।

​দায়িত্ব গ্রহণের পরপরই (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম নগরীর গুরুত্বপূর্ণ ‘হটস্পট’ হিসেবে পরিচিত গাঙ্গিনার পাড়, চরপাড়া মোড়, কৃষ্টপুর, টাউন হল এবং রেলস্টেশন সংলগ্ন এলাকাগুলোতে পুলিশের বিশেষ টহল ও সাদা পোশাকে নজরদারি কয়েক গুণ বৃদ্ধি করেন, এই কঠোর অবস্থানের কারণেই গত এক সপ্তাহে নগরীতে বড় ধরনের কোনো চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বললেই চলে, চুরি-ছিনতাইয়ের মূলে থাকা কিশোর গ্যাং কালচার এবং মাদক সিন্ডিকেট নির্মূলে জেলা পুলিশ সুপার এর সহযোগীতায় তিনি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন, একের পর এক ঝটিকা অভিযানে চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনায় নগরীর অপরাধমূলক নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে পড়েছে।
অনেক মাদক ব্যবসায়ীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে।

​শুধু অপরাধ দমনই নয়, বরং সাধারণ মানুষের জন্য থানার দরজা সবসময় খোলা রেখে জনবান্ধব পুলিশিংয়ের এক অনন্য উদাহরণ তৈরি করেছেন এই কর্মকর্তা, জিডি বা অভিযোগ নিয়ে আসা ভুক্তভোগীদের সাথে তার আন্তরিক ব্যবহার এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি এখন শহরজুড়ে প্রশংসিত, সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা বলছেন, আগে সন্ধ্যার পর মূল্যবান সামগ্রী নিয়ে রাস্তায় বের হতে যে ভয় কাজ করত, এখন মোড়ে মোড়ে পুলিশের সরব উপস্থিতি সেই আতঙ্ক দূর করেছে।
কোথায় কোন অপরাধ সংর্ঘঠিত হলে খবর পাওয়া মাত্রই ছুটে যান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD