1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১২ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১২

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি এবং সাজা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে  পুলিশ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে  এসআই আবুল কাশেমের নেতৃত্বে একটি টীম চায়না মোড় টোল প্লাজা এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী মোঃ রুবেল মিয়া, মোঃ ফারুক মিয়াকে ১২ বোতল বিদেশি মদসহ, এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম  শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রী কলেজ গেইটের সামনে থেকে অন্যান্য মামলার আসামী অলি উল্লাহ ইসলাম খান, আঃ কাদির জিলানী, রাকিবুল হাসান, এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম  কেওয়াটখালী এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ রুস্তম আলী হৃদয়কে গ্রেফতার করে।
এছাড়া এসআই মোঃ আশিকুল হাসান, জহিরুল ইসলাম, ফারুক আহমেদ, এএসআই নূরে আলম, রেজাউল করিম, সোহেল রানা প্রত্যেকে  পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুই পলাতকসহ পরোয়ানা ভুক্ত আরো চারজনকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্তরা হলো, মোঃ সাগর ও মোঃ খোকন মিয়া খোকন এবং পরোয়ানা ভুক্তরা হলো, মোঃ মজিবর রহমান, মোঃ খোকন মিয়া, শহিদ ও মোঃ রাজন মিয়া। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD