1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে ডাকাত ও জুয়াড়িসহ গ্রেফতার ২৭ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

কোতোয়ালির অভিযানে ডাকাত ও জুয়াড়িসহ গ্রেফতার ২৭

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৩২৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১০ ডাকাত ও ৯ জুয়াড়ীসহ ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদুল ফিতরের আগে সকল ধরনের নাশকতা ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে শনিবার পুলিশ অভিযান পরিচালনা ২৭ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই মোঃ দিদার আলমের নেতৃত্বে একটি টীম বলাশপুর মরাখলা ঈদগাহ্ মাঠের পশ্চিম পাশ থেকে ১০ ডাকাতকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। তারা হলো, আরিফ, আব্দুর রহিম, সাকিব হাসান শাকিল, শাহ আলম, আল আমিন ওরফে শিবল, মোঃ শাহ আলম, মোঃ মামুন বাদল সেন ও মোঃ মাহবুব হোসেন। এসআই নিরুপম নাগ সংগীয় অফিসার ও ফোর্স সহ খাগডহর বটতলা রওজাতুল কোরআন মাদ্রাসার পাশ থেকে ০৬জন জুয়াড়ীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ ফজলুল হক, মোঃ সাকিল, মোঃ সাইদুল, মোঃ মাহবুব, জিয়ারুল ইসলাম ও মোঃ সজিব। তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী উদ্ধার করে পুলিশ। এ ছাড়া পৃথক অভিযানে চরকালীবাড়ী মিল গেইট বাজার  থেকে আরো ৩ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, মাহবুব।
এসআই মোঃ আল মামুন সংগীয় ফোর্সসহ ময়মনসিংহ সিটি কর্পোরেশাধীন চরকালীবাড়ী লালকুঠি দরবার শরীফের সামনে থেকে পুলিশ আইনের ৩৪ ধারার অপরাধে মোঃ মিজানুর রহমান, মোঃ মোশারফ হোসেন, এসআই এসআই/হারুন অর রশিদ সংগীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম এলাকা থেকে টুটুল নামে এক চিহ্নিত চোরকে গ্রেফতার করে। এসআই মোঃ আরিফুল ইসলাম সংগীয় ফোর্স সহ পরানগঞ্জ এলাকা থেকে অন্যান্য মামলার আসামী কৃষ্ণ ঋষি ও নীল চরনকে গ্রেফতার করে।
 এএসআই  হযরত আলী, এএসআই মাহমুদুল হক এবং এএসআই আবুল হাসানগন সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরো ৩ জন পলাতক আসামীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ শাহাদাৎ আলম ওরফে সজিব, মোঃ শাহাদৎ আলম ও মোঃ রুমন। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD