1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহে ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে  অনলাইন জুয়ারি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। জয়নুল আবেদীন পার্কের ব্রহ্মপুত্র ভ্যালি রেস্টুরেন্টের সামনে থেকে শুক্রবার তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫ মোবাইল ফোন ও নগদ সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে ডিবির এসআই পরিমল চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্সসহ জয়নুল আবেদীন পার্কের ব্রহ্মপুত্র ভ্যালি রেষ্টুরেন্টের সামনে থেকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়িচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫ টি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। জুয়াড়িরা হলো, মমিনুল ইসলাম, সামির রেজা, মোঃ সাব্বির রহমান, আরাফাত রহমান ওরফে  হিমেল ও তৌহিদুল ইসলাম ওরফে  নাঈম। চক্রটি অনলাইন ভিত্তিক বিভিন্ন আ্যাপস ব্যবহার করে সফটওয়ারে জুয়া খেলে আসছে। তারা মোবাইল ব্যাংকিং পদ্বতিতে টাকা স্থানান্তর করে তা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করে এবং অনলাইনে সুপার ডিলারদের কাছ থেকে বিট কয়েন ক্য় করে সাব ডিলার ও জুয়াড়ীদের কাছে বিক্রি করে অনলাইন জুয়া পরিচালনা করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮ এর আওতায় মামলা দায়ের করে ডিবি পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD