1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়ার কালাদহে ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যকরী সভা  - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ফুলবাড়িয়ার কালাদহে ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যকরী সভা 

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৪০০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার কালাদহ ইউনিয়নে ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কালাদহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এবং শুশুতি বাজার আলাপসিংহ কলেজে আওয়ামী লীগের কার্যকরী কমিটির পৃথক সভা হয়।
৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, মুমিনুল ইসলাম হযরত, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, কালাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঈমান আলী মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহবায়ক মাসুদ আলম লিটন, মাহবুবুল আলম জামেল প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের তৃণমূলকে আরো শক্তিশালী, দায়িত্বশীল এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে মজবুত করতে গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় এবং জেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুসারে ফুলবাড়িয়ার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হচ্ছে। তারই আলোকে আজ ৫ মে,২০২৩ কালাদহ ইউনিয়নের দুটি ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃণমূলকে সুসংগঠিত করার মধ্যদিয়ে আওয়ামীলীগকে আরো গতিশীল করতে নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ গঠনতন্ত্র মোতাবেক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা করছে। এরই ধারাবাহিকতায় কালাদহ ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হয়। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, আগামীতে গঠনতন্ত্র মোতাবেক উপজেলার প্রতিটি ওয়ার্ডে ৩ মাস অন্তর অন্তর কার্যকরী সভা করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, দলীয় নেতাকর্মীদের কাজ হলো, দলকে সুসংগঠিত করা এবং নির্বাচন এলে দলকে বিজয়ী করা। এ লক্ষে উপজেলা আওয়ামী লীগ তৃণমূলকে সুসংগঠিত  ও শক্তিশালী করতে ওয়ার্ড পর্যায়ে সভা করছে। দলকে ঐক্যবদ্ধ করতে হবে।
 নেতৃবৃন্দ আরো বলেন, গত সাড়ে ১৪ বছরে সারা দেশের ন্যায় ফুলবাড়িয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। ভিজিএফ, ভিজিডি থেকে শুরু করে বিভিন্ন ভাতা, প্রাইমারী স্কুল শিক্ষার্থীরা স্কুল ড্রেসসহ বছরের প্রথমদিনে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামুল্যে বই পাচ্ছে। সহজলভ্য মুল্যে কৃষকরা সার পাচ্ছে। আজ সারের জন্য কোন হাহাকার নেই। নেতৃবৃন্দ আরো বলেন, কালাদহের উন্নয়ন আওয়ামী লীগের আমলেই হয়েছে। অন্য কোন দল তা করেনি। বিরোধী দলের অনেক নেতাকর্মী টেবিল বৈঠকে শেখ হাসিনার সরকারের উন্নয়নের কথা স্বিকার করেন। অথচ আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার উন্নয়নের কথা প্রচার করছেন না। ২০০৮ সাল থেকে শুরু করে শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও জনগনকে দেয়া সুবিধা এবং আগামীতে জননেত্রী শেখ হাসিনা কি করবেন তা জনগনের মাঝে বেশি বেশি প্রচার করতে হবে। বিএনপি জামাতের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ভুমিকা নিয়ে দাত ভাঙ্গা জবাব দিতে হবে। দলের ঐক্য বজায় রেখে শৃংখলার সাথে দল পরিচালনায় সকলের প্রতি আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিযোগীতায় হেরে গিয়ে দলের বিরুদ্ধাচারণ করছেন। দলের মধ্যে বিভাজনের চেষ্টা করছেন। অরাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। অরাজনৈতিক কর্মকাণ্ড করলে তিনি যত বড় নেতাই হোক না কেন জননেত্রী শেখ হাসিনা তাকে ক্ষমা করবেন না। ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। উপজেলা আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ বিভাজনের লক্ষে কোন সভা করতে চাইলে তাদেরকে বলবেন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে আসুন আমরা আপনাদের সাথে আছি। নেতৃবৃন্দ আরো বলেন, দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে এমপি হিসেবে দেখতে চাইবেন আমরা তার সাথেই আছি।
সভায় ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ পার্শ্ববর্তী বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শুশুতি বাজারে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD