1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল কোতোয়ালি মডেল থানা - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল কোতোয়ালি মডেল থানা

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ রেঞ্জে আবারো শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কোতোয়ালি মডেল থানা। বুধবার (১০মে) ময়মনসিংহ রেঞ্জ পুলিশের মাসিক ( মার্চ/২৩) অপরাধ বিষয়ক এক সভায় কোতোয়ালি মডেল থানা এই শ্রষ্ঠত্ব লাভ করেন। সভায় রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য এর  হাত থেকে মার্চ-২০২৩ মাসের শ্রেষ্ঠ থানার ক্রেস্ট গ্রহণ করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
মার্চ মাসে কাজের সফলতায় ওসি শাহ কামাল আকন্দের হাতে পুরস্কার  তুলেদেন  রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য।  এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবিদা সুলতানা ও ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মাছুম আহাম্মদ ভুঞা ।
রেঞ্জ পুলিশ অফিস সুত্রে জানা  গেছে, প্রতি মাসেই বিভিন্ন ক্যাটাগরিতে ময়মনসিংহ রেঞ্জের অধীনস্থ থানা ও পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। রেঞ্জের থানা গুলোর মধ্যে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখে চলছে । এরই ধারাবাহিকতায় মার্চ মাসের পুলিশী কর্মকান্ড, জনসেবা, জননিরাপত্তা, চুরি ছিনতাই ডাকাতি প্রতিরোধ ও মাদক উদ্ধার এবং গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ রেঞ্জ ও জেলা পুলিশের সুনাম বৃদ্ধি করেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ  বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বছরের প্রতি মাসেই শ্রেষ্ঠ থানা নির্বাচিত করা হয়।
তিনি আরো জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশনায় আইন শৃংখলা নিয়ন্ত্রণে এবং পুলিশী সেবা জনগনের দৌড়গেরায় পৌঁছে দিতে সর্বদা অগ্রনী ভূমিকা পালনে ব্যস্ত রয়েছি। ময়মনসিংহ বিভাগীয় নগরী ও সদর এলাকার  সর্বত্র অভিযান পরিচালনা করে মাদক ও অপরাধ নির্মূল্যে বিশেষ অবদান রেখে চলছি। এই সময়ে মাদক গডফাদার -বিক্রেতা-ক্রেতা, সন্ত্রাসী, চুরি-ডাকাতি, খুন-ধর্ষনের মতো মারাত্মক অপরাধের ঘটনার সাথে জড়িত অসংখ্য অপরাধীকে সাহসিকতার সাথে গ্রেফতার করা হয়েছে।  মাদককে সব সময় জিরো ট্রলারেন্স রাখার চেষ্ঠা করছি। ফলে মাদক বিরোধী অভিযানে ব্যাপক গ্রহণযোগ্যতা  রয়েছে কোতোয়ালী পুলিের। জনসেবায় পুলিশ বিভাগে বিশেষ অবদান রাখায় তিনি  জনগনের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। একই সাথে  সাফল্যের স্বীকৃতি হিসাবে বার বার পেয়ে যাচ্ছেন রেঞ্জ ও জেলায় শ্রেষ্ঠ পদক। এ জন্য তিনি সকলের সহযোগিতা করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD