1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানে নান্দাইলের বেলালাবাদ দত্তপুর (কানারামপুর পূর্ব বাজার) এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের দুইজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে নিরলসভাবে কাজ করে আসছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা শাখার তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায গোয়েন্দা নজরদারীর পর গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালকের নেতৃত্বে মঙ্গলবার ১৬ মে নান্দাইলের বেলালাবাদ দত্তপুর (কানারামপুর পূর্ব বাজার) এলাকায় অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জের মোঃ শফিকুল ইসলাম শফিক ও শেরপুরের মোঃ রফিক মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সহকারী পরিচালক আরো বলেন,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামীরা দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পাইকারীভাবে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD