1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ডিবি'র অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৪ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহ ডিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা এর পৃথক তিনটি অভিযানে ১০০ টি নেশাজাতীয় ইনজেকশন, ৫০০ গ্রাম গাঁজা,২৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন নয়াশিমুল জনৈক মোঃ লিটন মিয়ার মনোহারী দোকানের সামনে ফাঁকা জায়গায় হইতে ২৯ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ১৭.২৫ ঘটিকায় ১০০ টি নেশাজাতীয় ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী সোহাগীর সাহেব নগর এলাকার মোঃ শামীম মিয়া (৩৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০৪টি মামলা আছে।

এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুরপুর থানাধীন শিমুলিয়া সাকিনস্থ জনৈক আঃ গফুর এর একচালা টিন সেট মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হইতে ২৯ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ১৭.১৫ ঘটিকায় ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী বালিয়া গ্রামের বেলটিয়ার মোঃ রতন মিয়া (৪৩)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২টি মামলা আছে।

এসআই (নিঃ) আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী সাকিনস্থ কেওয়াটখালী কাঁচা বাজারের অপু ষ্টোর এবং তাহসান ষ্টোর এর সামনে ঢালাই রাস্তার উপর হইতে ৩০ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় ২৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী  সাব্বির রানা তুহিন (২৪) ও মোঃ ফরিদুল ইসলাম হীরা (৩৫)দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে।

উদ্ধারকৃত ১০০ টি নেশাজাতীয় ইনজেকশন, ৫০০ গ্রাম গাঁজা, ২৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ, ফুলপুর ও কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD