1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

নালিতাবাড়ীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে নিজের বোরো ধানের ফসল পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণে ওমর আলী(৫৫) নামক এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২৫ এপ্রিল) আনুমানিক রাত নয়টায় উপজেলার পাহাড়ি এলাকা বাতকুচির টিলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওমর ওই গ্রামেরই মৃত তমিজ উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রমতে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তার নিজ ধানের ফসলি জমি পাহারা দিতে বের হন কৃষক ওমর। কিন্তু অন্যদিনের মতো সেদিন রাতে আশে পাশের অন্যান্য কৃষকের ফসলে কৃষকদের অবস্থান ছিলো না। ওমর একাই তার ধান ক্ষেত দেখতে যান। হঠাৎ করে রাত আনুমানিক নয়টায় বন্যহাতির একটি দল কৃষক ওমরের ধানক্ষেতের কাছেই চলে আসে এবং কৃষক ওমর তা বুঝে উঠার আগেই হাতির দলটি কৃষক ওমরের উপর আক্রমণ চালায়। আক্রমণের এক পর্যায়ে হাতি তাদের শুঁড় দিয়ে কৃষক ওমর’কে পেচিয়ে মাটিতে আঁচড়ে ফেলে হত্যা করে তারপর মরদেহ পা দিয়ে পিষ্টে মাথার মগজ ও পেটের নাড়িভুড়ি বের করে ফেলে রেখে হাতির দলটি চলে যায়।
কিছু সময় পেড়িয়ে গেলে এলাকাবাসী কৃষক ওমরকে দেখতে না পেয়ে সেই ধানক্ষেতে গেলে তার ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে।
এলাকাবাসী জানান, বিগত কয়েকদিন ধরেই বন্যহাতির দল চৌকিদার টিলা ও সমশ্চুড়া সহ উপজেলার পাহাড়ি অঞ্চলগুলোতে বিচরণ করছিলো।
মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD