1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে যুবসমাজ ধ্বংস করে দুরন্দর  মাদক ব্যবসায়ীদের কারিশমা - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ময়মনসিংহে যুবসমাজ ধ্বংস করে দুরন্দর  মাদক ব্যবসায়ীদের কারিশমা

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ শহরে একাধিক মাদক মামলার আসামী ও বারো মাসী শীর্ষ মাদক ব্যবসায়ী রুমা, জহিরুল গংদের বিভিন্ন সংস্থার অভিযানের খবর আগাম পৌছে যাওয়ার কারনে এদের কাউকে সচারচর গ্রেফতার করতে পারেনা কোন সংস্থা। শর্ষেতে ভুত থাকার কারনে বরাবরই বিভিন্ন সংস্থার অভিযান ব্যর্থ হয়। এই স্পটেও ঠিক তাই।সরেজমিনে জানা  গেছে,

শহরের ১৯ নং ওয়ার্ডে,পালপাড়া এলাকায়
রেলওয়ের জায়গা  দখল করে গড়ে ওঠা অবৈধ স্হাপনায় ,মাদকের অভয়ারণ্য গড়ে উঠেছে।স্হানীয়রা জানান,বছরের পর বছর  মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, কথিত নারী মাদক কারবারী রুমা এবং তার মেয়ের জামাই জহিরুল। তারা খুব ই দুর্ন্দর প্রকৃতির লোক। জানা গেছে, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কতিপয় সদস্যদের মেনেজ করে দীর্ঘদিন ধরে চলছে তাদের মাদক ব্যবসা! তারা বিভিন্ন মাদকের প্রডাক্ট বিক্রি করে থাকে খুবই কৌশলে। কথিত রুমা বিক্রি করছে সর্বনাশা ইয়াবা এবং তার মেয়ের জামাই জহিরুল বিক্রি করছে গাঁজা! তারা দুজনেই অত্যন্ত দুরন্দর খুব ই কৌশলে দৈনিক   ভোর ৫ টা থেকে ৯ টা পর্যন্ত খুচরা ও পায়কারী গাঁজার পেকেট  সাপ্লাই দেন জহিরুল। নিজ ঘরের বারান্দায় বসে এসব লক্ষ লক্ষ টাকার গাজা যুবসমাজের কাছে  সাপ্লাই দেন জহিরুল।
জানা গেছে,  গাঁজার এসব পেকেট জহিরুল তার ঘরের ভিতর না রেখে বাড়ির আঙিনায় বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে। জহিরুলের বাসার পাশে রিপনের রান্নাঘর ও বাথরুমের নিচে ড্রয়ার সিস্টেম করে, এসব মাদক লুকিয়ে রাখা হয়। পাশের বাসার সুমার বাসাতেও টাকার বিনিময়ে এসব মাদক  লুকিয়ে রাখেন জহিরুল।
তার দীর্ঘদিনের  মাদক ব্যবসার খবর এলাকায় জনশ্রুতি রয়েছে। কয়দিন পর পর প্রশাসনের বিভিন্ন দপ্তরের লোক আসতে দেখা গেলেও, রহস্যজনক কারণে মাদক কারবারি  গ্রেফতার হতে দেখা যায় না অথবা গ্রেফতার হলেও থানা পর্যন্ত,বা ডিবি অফিস পর্যন্ত, কিছুক্ষণ পর ফিরে এসেছে মাদক কারবারী জহিরুল,এমনও ঘটনা রয়েছে বলে অভিযোগ রয়েছে ।  এদিকে রাতের বেলায় ইয়াবা সাপ্লাই দেন জহিরুলের শাশুরী রুমা। খুব ই কৌশলে রাতে সিন্ডিকেট সদস্যদের ইয়াবা সাপ্লাই দেন রুমা। রুমা নিজেকে পুলিশের সোর্স বলে এলাকায় পরিচয় দেয়।
অভিযোগ ওঠেছে  মাদক ব্যাবসা সহ বিভিন্ন অপকর্ম করে যুবসমাজের কাছ থেকে  লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কতিপয় রুমা ও মেয়ের জামাই জহিরুল । জানা গেছে, মাদকের টাকায় ইতিমধ্যে তারা শম্ভুগন্জের পাথর ভাঙা এলাকায় রোডের সাথে  ৫ তলা ফাউন্ডেশনে আলিশান বাড়ী নির্মান করছেন। তাদের তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী, ধ্বংস যুবসমাজ। তাই তাদের বাধ্যতামূলক রোধ করার দাবি জানান স্হানীয় সচেতন মহল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD