1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
একনেকে ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেকে ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন স্টার অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ ডাঃ রোকসানা মুক্তাগাছায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১২ নগদ টাকা উদ্ধার, আদালতে প্রেরণ কুষ্টিয়া ইউনিয়নে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি’র অভিযোগ মিঠামইনে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক জমির মাটি আত্মসাতকাণ্ড: গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তে নামছে শিক্ষা অফিস ময়মনসিংহে দিন দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ময়মনসিংহ ডিবি অভিযানে ৫০ গ্রাম হে‌রোইন ও ৮৫ পিস ট‌্যা‌পেন্টাডল, ট্যাবলেটসহ গ্রেফতার ৪

একনেকে ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪০৮ বার পড়া হয়েছে

 জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সাবেক সরকারের আমলে তৎকালীন ময়মনসিংহ সিটির সাবেক মেয়র ইকরামুল হক টিটু প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রস্তাব করেন।যা সংশ্লিষ্ট মন্ত্রনালয় ঘুরে প্রকল্প বাস্তবায়নের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) উত্থাপিত হয়।ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ প্রাক্কলিত ব্যয়: ২৬৭৯৬.২৯ (লক্ষ টাকায়) বর্তমান অবস্থা: প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় অনুমোদিত প্রকল্পের উদ্দেশ্য, আধুনিক ও পরিবেশবান্ধব অফিস ভবন নির্মাণের মাধ্যমে সুন্দর কর্ম পরিবেশ তৈরি; সাংগঠনিক কাঠামো অনুযায়ী কর্মকর্তা/কর্মচারীদের কর্মস্থলের ব্যবস্থা করা; নাগরিক সেবার মান বৃদ্ধিকরণ যা উত্থাপিত হয়।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা।   পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগর প্রশাসনের কার্যক্রম পরিচালনায় আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেনG

একনেক সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের ঈদমনি পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প, বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়), সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, দেশের ৩৩টি জেলার সার্কিট হাউস ও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২ এবং ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প।   সভায় বিভিন্ন প্রকল্পের ব্যয় ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে অস্বাভাবিক ব্যয় কমানো এবং বিভিন্ন বিভাগের রেট সিডিউল একীভূত করার তাগিদও দেন তিনি।   একনেক সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD