1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পাগলায় গলা কাটা লাশের রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতারে পুরুস্কৃত হয়েছে ডিবি পুলিশ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাগলায় গলা কাটা লাশের রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতারে পুরুস্কৃত হয়েছে ডিবি পুলিশ

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে
গত ২১ মে সকাল ০৬.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন মশাখালী রেলস্টেশনে অদূরে একটি নির্জন পরিত্যক্ত জায়গায় গাছের সাথে হাত বাঁধা, বডি থেকে মাথা সম্পূর্ন বিচ্ছিন্ন নীচে পড়ে থাকা অবস্থায় একটি অজ্ঞাত লাশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জেলা পুলিশ, পিবিআই, সিআইডিসহ বিভিন্ন ইউনিট কাজ শুরু করে। জেলা সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির  টিম এলআইসি ছায়া তদন্ত শুরু করেন। ভিকটিমের লাশ সনাক্তকরন পূর্বক ঘটনার মূল রহস্য উদঘাটনসহ ঘটনায় জড়িতদের গ্রেফতারের লক্ষে কাজ শুরু করেন।
এমন একটি ঘৃন্য ঘটনা ব্যাপক চাঞ্চল্যসহ জনমনে ভীতি তৈরী করে পুলিশ সুপার স্যার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতারের নির্দেশনায় পেয়ে ডিবির টিমএলআইসি ময়মনসিংহ জেলা, গাজীপুর জেলা ও ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় একটানা ৬/৭ দিন অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মূল আসামীসহ সহযোগিদের গ্রেফতার করে, হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে এবং আসামীরা স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতার, ঘটনার রহস্য উদঘাটনের জন্য ময়মনসিংহ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার  মোহাম্মদ কামরুল হাসান মহোদয় খুশি হয়ে আজ ডিবি’র টিমকে পুরুষ্কৃত করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD