1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পুলিশ সদস্যকে খুনের আসামি পিবিআইয়ের হাতে ফরিদপুর থেকে গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

পুলিশ সদস্যকে খুনের আসামি পিবিআইয়ের হাতে ফরিদপুর থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য খুনের আসামী দেলোয়ারকে  ফরিদপুরের মিয়াবাড়ী মসজিদ থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহ পিবিআই। সোমবার রাতে র‍্যাব ও ১৪ এর সহযোগীতায় তাকে গ্রেফতার করা হয়। 
ময়মনসিংহ নগরীর বাদেকল্পা গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ মিন্টু মিয়া (৬০) ও তার ভাই ইব্রাহিমদের সাথে একই এলাকার জাহাঙ্গীর, সুজন ও দেলোয়ারগণের জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। গত ১১ অক্টোবর অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু ও তার বড় ভাই ইব্রাহিম তাদের জমি হতে ঘাস কেটে বাড়ী ফিরছিলেন। এ সময় বাদেকল্পা মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের পশ্চিম পাশে আসা মাত্র জাহাঙ্গীর, সুজন, দেলোয়ার, আরমান, রুহুল আমিন, খায়রুল ইসলাম, সৌরভ, নাজমুলগণ সহ অজ্ঞাতনামারা দেশীয় অস্ত্র নিয়ে মিন্টু ও ইব্রাহিমের পথরোধ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করে। ইব্রাহের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করান।
উক্ত ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ডিসিস্ট মিন্টু মিয়ার ছেলে আলী ইমাম হোসেন মিতুল বাদী হয়ে কোতয়ালী থানায় অভিযোগ দাখিল করেন। তৎপ্রেক্ষিতে কোতয়ালী থানার মামলা নং-২৬, তাং-১১/১০/২৪ খ্রিঃ ধারা-১৪৩/৩৪১/৩০২/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। থানা পুলিশের তদন্তকালে পিবিআই, ময়মনসিংহ জেলা মামলাটি অধিগ্রহণ করে।
পিবিআইয়ের পুলিশ সুপার জানান, অতিরিক্ত আইজিপি, পিবিআই  মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধানে পিবিআই, ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তারের সহযোগীতায় তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ আবুল কাশেম মামলার তদন্ত শুরু করেন।
তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-১০ও ১৪ এর সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে এক মাসের মধ্যেই আত্মগোপনে থাকা আসামী দেলোয়ার হোসেনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। পরে তদন্তকারী কর্মকর্তা সোমবার রাতে ফরিদপুরের সদরের মিয়াবাড়ী মসজিদে তাবলিগ জামায়াতে গিয়ে আত্মগোপনে থাকা দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে পিবিআই পুলিশ সুপার
 মোঃ রকিবুল আক্তার জানান, এটি ছিল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে খুনের চাঞ্চল্যকর একটি ঘটনা। হত্যাকান্ড সংঘটিত হওয়ায় জেলা পুলিশ, সিআইডি, র‍্যাব ও পিবিআই ময়মনসিংহ হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। কিন্তু আসামীরা আত্মগোপনে চলে যাওয়ায় কোনভাবেই আসামীদের গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে র‍্যাব-১৪ এর অধিনায়ক মোঃ আলিমুজ্জামান ও কোম্পানি কমান্ডার সিপিসি ৩ ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলামের সহযোগীতায় পিবিআই ময়মনসিংহ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হত্যা মামলার আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতারে সক্ষম হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD