1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কৃষ্টপুরে পুলিশের সোর্সের শেলটারে ব্যবসা চালায় ১৩ মাদক ব্যবসায়ী - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

কৃষ্টপুরে পুলিশের সোর্সের শেলটারে ব্যবসা চালায় ১৩ মাদক ব্যবসায়ী

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

 ৫ আগষ্টের পর থেকে ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকার মাদকের নিয়ন্ত্রন চলে যায় তথা কতিথ পুলিশের সোর্স মন্টুর হাতে। এ সকল ব্যবসায়দের নামে একাধিক মামলা থাকলেও বীরদর্পে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। সাপ্তাহিক ২ হাজার টাকার বিনিময়ে মন্টু এই এলাকার ১৩ ব্যবসায়ীকে নিয়ন্ত্রন করে এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছে। মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনি পুলিশকে মেনেজ করেন বলে মাদক ব্যবসায়ীদের একাধিক ব্যক্তি জানিয়েছে। ফলে এ সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশী কোন অভিযান কার্যকর হয়না। যে কারনে ব্যবসায়ীরা গাজা, ইয়াবা ও হেরোইন এর ব্যবসা করে যাচ্ছে।

শহরের কৃষ্টপুর এলাকার সাধারন মানুষ এক দমে বলতে থাকে মাদক ব্যবসায়ীদের নাম। এলাকার লোকজন জানিয়েছে, কৃষ্ট পুরে পুলিশের সোর্স সিরাজ, পাপ্পু এছাড়া ফালানী উরফে জ্যোস্না, কবির, শাকিল, ঝর্না, তথা কতিথ আওয়ামীলীগ নেতা মড়ল, সুমন ও সুমি দেদারছে মাদকের ব্যকসা করছে। অপর দিকে ভৈরব রেল গেইটের পাশে দিলু, সুবর্না, আলমগীর ও রুমা মাদক বহু বছর ধরে বারোমাসী মাদক ব্যবসা করছে। এই তেরো মাদক ব্যসায়ীর শেলটার দাতা হচ্ছে সোর্স মন্টু। মন্টু নিজেও মাদক ব্যবসায়ী। তাকেও মাদকসহ র‌্যাব গ্রেফতার করে ছিল। থানা ও ফাড়ির কতিপয় পুলিশের খুব প্রিয় ভাজন সোর্স মন্টু। মাদক ব্যবসায়ীরা জানিয়েছে মন্টু হপ্তপার ২ হাজার করে টাকা নেয়। ফলে পুলিশের জক্কিজামেলা তেমন হয়না। পুলিশ আসার খবর তাদেরকে আগাম দিয়ে দেয়া হয়। ফলে পুলিশ কিংবা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান সফল হয়না। এ সকল এলাকায় মাদক খুব সহজ লভ্য। স্কুল কলেজের শিক্ষার্থীরা ও যুব সমাজ হাত বাড়িয়ে নিয়ে নেয়। এক শ্রেনীর অপরাধীরাও মাদক সেবন করে অপরাধ সংঘঠিত করে থাকে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD