1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মিঠামইনে জায়গার মালিকানা নিয়ে দ্বন্দ্ব :শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

মিঠামইনে জায়গার মালিকানা নিয়ে দ্বন্দ্ব :শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া বাজারের পাশের জায়গার মালিকানা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। সিহাড়া গ্রামের হাজেরা খাতুন গং দাবী করছেন এই জায়গার মালিক তারা । অপরদিকে ঘাগড়া গ্রামের নজরুল শেখ ও তার লোকজন ওই জায়গার মালিকানা দাবী করে জোর পূর্বক ঘর নির্মাণ কাজ শুরু করেছেন। এই নিয়ে পক্ষে-বিপক্ষে অভিযোগ করা হলে স্থানীয় প্রশাসন উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে ঘাগড়া মৌজার আরএস খতিয়ান নাম্বার ২১৮ দাগ নাম্বার ১২৫২/১২৬৯/১২৭০ এর মালিক দুর্গাপুর গ্রামের আলী আমজাদ গং । ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমেদের স্ত্রী হাজার খাতুন ও তার ছেলে আলামিন, ডাক্তার শাহ আলম, সহ আরো কয়েকজন আর এস এর মালিকের ওয়ারিশদারদের কাছ থেকে দলিল মূলে জায়গার মালিক হন। অপরদিকে ঘাগড়া গ্রামের শেখ নজরুল ইসলাম গং এই জায়গার মালিকানা দাবী করছেন। ২০২১ সালে মশিউর রহমান ভূঁইয়া ও শেখ নজরুল গং বাদী হয়ে মিঠামইন সহকারী জজ আদালতে মোকদ্দমা দায়ের করেন । মোকদ্দমা নাম্বার ২৬৫/২০২১অন্য । খোঁজ নিয়ে জানা গেছে বাদীর গড় হাজিরার কারনে তাদের মুকাদ্দমাটি বিজ্ঞ আদালত খারিজ করে দেন। সম্প্রতি হাজেরা খাতুন তার মালিকানা জায়গাতে মাটি ভরাট কাজ শুরু করলে শেখ নজরুল ইসলামের লোকজন ওই জায়গাতে ঘর নির্মাণ কাজ শুরু করেছেন।হাজেরা খাতুন এই প্রতিবেদককে জানান শেখ নজরুল দাঙ্গা প্রকৃতির লোক। তারা আমার কাছ থেকে জায়গার মালিকানা দাবী করে ১০ লাখ টাকা দাবী করেন বলে অভিযোগ আনেন । শেখ নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান চাঁদা দাবীর অভিযোগটি সত্য না। তাদেরকে ঘায়েল করার জন্য মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
এদিকে শেখ নজরুল ইসলাম গংদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্দেশে আজ ২৮/১২/২০২৪তারিখে মিঠামইন থানা পুলিশ ওই জায়গার ওপর তদন্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে বলা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD