ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
স্টাফ রিপোর্টার ::
প্রকাশের সময় :
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
২৮৭
বার পড়া হয়েছে
গত ২৮ ডিসেম্বর ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৪ জন আসামী গ্রেফতার করা হয়।
সুত্র জানায়, মোঃ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানা পুলিশ এবং জেলা গোয়ান্দা শাখা, ময়মনসিংহ এর অফিসার ও ফোর্সগন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সাগর হত্যা মামলার আসামী সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু (৬২), ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোজাম্মেল হোসেন, কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিস্ফোরক আইনে রুজুকৃত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী মোঃ জামাল হোসেন (৪৮) ময়মনসিংহকে এবং কোতোয়ালী মডেল থানাধীন কাঠগোলা বাজার এলাকা হইতে এবং বিস্ফোরক আইনে রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামী মোঃ আসাদুজ্জামান জামাল (৫০) ময়মনসিংহকে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়।
এসআই(নিঃ) খলিলুর রহমান কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ও মাহিন মিয়া (২০)ময়মনসিংহদেরকে আরকে মিশন রোড এলাকা হইতে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এএসআই (নিঃ) মাহমুদুল হাসান জামান প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১ পরোয়ানা তামিল করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম – আব্দুল্লাহ আল মামুন।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।