1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে মাদকের অভিযানে ৬৪ বোতল বিদেশিমদসহ একজন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে মাদকের অভিযানে ৬৪ বোতল বিদেশিমদসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬৪ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোরে ফুলপুরের বওলা বাজারের একটি মোটরসাইকেলের গ্যারেজ থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম সাইমান ফকির। সে ফুলপুরের বওলা এলাকার মোঃ সোলায়মান ফকিরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের জেলা কার্যালয় উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্বাবধায়নে ক সার্কেলের উপ পরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফুলপুরের বওলা বাজারে একটি মোটরসাইকেল মেরামতের দোকানে (গ্যারেজ) ৩টি বস্তায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বিভিন্ন ব্যান্ডের ৬৪ বোতল বিদেশিমদ উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল গ্যারেজ মালিক ফুলপুরের বওলা এলাকার
সাইমান ফকিরকে গ্রেফতার করা হয়। সে বওলা এলাকার মোঃ সোলায়মান ফকিরের ছেলে। এস আই মোর্শেদ আলম বলেন, সাইমান দীর্ঘদিন ধরে বিদেশি মদ কেনাবেচা চক্রের সাথে জড়িত। তার সহযোগী অন্যান্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD