1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ সদরের পরানগঞ্জে ১৭ জানুয়ারি জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত- দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহ সদরের পরানগঞ্জে ১৭ জানুয়ারি জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত–

মো: সোহেল মিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলা ৪নং পরানগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড সানাদিয়া গ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) জামায়াত ইসলামী থানা সাংগঠনিক আমির ও ময়মনসিংহ মহানগর শুরা সদস্য ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ৬নং-ওয়ার্ড সানাদিয়া গ্রামে ফরহাদের মোড়ে জামায়াতের কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

পরানগঞ্জ জামায়াত ইসলামী দলের আয়োজিত কর্মী সম্মেলনে পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের শতাধিক নেতা কর্মীরা সম্মেলনে যোগ দেন। উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের মাওলানা মোঃ মোজাম্মেল হক আকন্দ, ।
তিনি বক্তব্যে বলেন, জামায়াত জনগণের দল। আগামী দিনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে জামায়াত ইসলামী দল ক্ষমতায় গেলে অতীতের ভুলগুলো সংশোধন করে দেশ পরিচালনা করবে। সেই সঙ্গে দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করবে। জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম খান সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা।

প্রধান বক্তা বলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে তাদের শাসনামলের সবচেয়ে নির্যাতিত-দল বাংলাদেশ জামায়াত ইসলাম কোনো প্রতিশোধ নেয়নি। কারণ জামায়াত দল এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমেই প্রতিশোধ নেব। আমরা জানমাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে পরকালের মুক্তি নিশ্চিত করতে চাই।

জামায়াত ইসলামী ময়মনসিংহ মহানগর শুরা সদস্য পরানগঞ্জ ইউনিয়ন সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন সভাপতি ডাঃ সফিকুল ইসলাম( তোতা) পরানগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট ব‍্যবসায়ী মোঃ মোকছেদুল ইসলাম ওলামা সদস্য ।
এছাড়া আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পরানগঞ্জ ইউনিয়ন ওলামা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, জামায়াত ইসলামী ৫নং-ওয়াডা সভাপতি মোঃ শরীফ আহমেদ, জামায়াত ইসলামী ৬নং-ওয়ার্ড সভাপতি জুলহাস উদ্দিন, ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ আল মুমিন, জামায়াত ইসলামী সদস্য উবায়দুল খান প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD