1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ছাত্রদল নেতা পিস্তল ও গুলিসহ গ্রেফতার  - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে ছাত্রদল নেতা পিস্তল ও গুলিসহ গ্রেফতার 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ শহরের বলাশপুর মরাখলা এলাকা থেকে ছাত্রদল নেতা বুলবুল আহম্মেদ সজীবকে পিস্তল ও গুলিসহ গত পরশু সন্ধায়  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শামীম হোসেনের নেতৃত্বে গ্রেফতার করেছে। 
সুত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে স্বাধীন বাংলা একাডেমির দরজার সামনে থেকে মোঃ বুলবুল আহমদে সজিব (৩০)-কে আটক করেন।
এসময় উপস্থিত লোকজনের সামনেই বুলবুল আহম্মেদ সজীবের দেহ তল্লাশী করে তার কোমরের পিছন দিকে প্যান্টের ডান পাশে গোজা অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধারপূর্বক জব্দ করে পুলিশ।
পরবর্তীতে অভিযানে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সগণ ঘটনাস্থল থেকে  মোঃ বুলবুল আহমদে সজিব (৩০)-কে নিয়ে গাড়ীতে ওঠার সময় ধৃত আসামীর ডাক-চিৎকারে তার আত্মীয়-স্বজন ও তার প্রায় ২০০-২৫০ জন সমর্থক ধৃত আসামীকে বহনকারী রিকুইজিশনকৃত মাইক্রোবাসের সামনে এসে পথরোধ করে অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের উপর আক্রমণ করে এবং ধৃত আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এমতাবস্থায় জেলা গোয়েন্দা শাখার অপর একটি টিম তাদের সহায়তা করার জন্য ঘটনাস্থলে পৌঁছালে আটক মোঃ বুলবুল আহমদে সজিব (৩০)-এর আত্মীয়-স্বজন ও তার প্রায় ২০০-২৫০ জন উত্তেজিত সমর্থক দা, লাঠি- সোঠা ও লোহার রড দ্বারা পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে। এসময় তাদের বহনকারী ময়মনসিংহ-ছ-৭১- ০০৪৫ ও ঢাকা-মেট্রো-চ-১৬-৩০৬৫ নাম্বারের দুইটি মাইক্রোবাস ভাংচুর করে অনুমান ২,০০,০০০/- (দুইলক্ষ) টাকা ক্ষতি সাধন করে এবং সহায়তাকারী টিমের এসআই (নিঃ)/ মোঃ রফিকুল ইসলাম এর মাথার তালুতে রক্তাক্ত কাটা জখম হয়। উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় ০২টি পৃথক মামলা রুজু করা হয়েছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD