1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মুক্তাগাছায় শিশু চালককে গলাকেটে হত্যা করে ভ্যান ছিনতাই  - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

মুক্তাগাছায় শিশু চালককে গলাকেটে হত্যা করে ভ্যান ছিনতাই 

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

মুক্তাগাছায় মোঃ রিফাত (১২) নামের এক শিশু চালককে গলা কেটে হত্যা করে ভ্যানগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিখোঁজের ৬ দিন পর সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের নরকোনা গ্রামের একটি সরিষা খেতের মাঝখান থেকে মাটি খুড়ে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত রিফাত উপজেলার কাতলসার গ্রামের মোঃ মফিজুল ইসলামের ছোট ছেলে। সে কাতলসার শহিদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল। পড়ালেখার পাশাপাশি নিজের খরচ জোগাতে ভাড়ায় ভ্যানগাড়ি চালাত। এ ঘটনায় থানা পুলিশ মোঃ মিরাজ (১৭) নামে একজনকে আটক করেছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার কাতলসার গ্রামের মোঃ মফিজুল ইসলামের ছোট ছেলে মোঃ রিফাত পঞ্চম শ্রেণিতে পড়ালেখার পাশাপাশি অভাবের সংসারে অর্থের জোগান দিতে মাঝে মধ্যে ভাড়ায় ভ্যানগাড়ি চালাতো। গত ২৭ জানুয়ারি বিকালে পাশের বাড়ির এক লোকের অটো ভ্যানগাড়ী নিয়ে ভাড়ায় চালাতে বাড়ি থেকে বের হয়। এর পর থেকেই সে নিখোজ ছিল। পরিবারের লোকজন তাকে খুজে না পেয়ে ২৯ জানুয়ারি বড় ভাই আরিফ হোসেন বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানা পুলিশ তথ্যানুসন্ধানে নেমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রবিবার রাতে উপজেলার জয়রামপুর এলাকার মোঃ শাহেদের ছেলে মোঃ মিরাজ(১৭) নামের একজনকে গ্রেফতার করে।

পরে তার দেয়া তথ্যমতে পুলিশ সোমবার নরকোনা গ্রামের একটি সরিষা খেতের মাঝখান থেকে মাটি খুড়ে রিফাতের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ জানিয়েছে, রিফাতকে একটি ধানের মিলের খলায় নিয়ে গলাকেটে হত্যা করে অটো ভ্যানগাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। পরে লাশ গুমের উদ্দেশ্যে বস্তায় ভরে সরিষা ক্ষেতে গর্ত করে মাটি চাপা দিয়ে রাখে। পুলিশ লাশ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, থানায় জিডি হবার পর থেকেই পুলিশ অনুসন্ধানে নামে। একজনকে আটকের পর তার দেওয়া তথ্যমতে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে। ঘটনার সাথে জড়িত বাকীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD