1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পরানগঞ্জের সানাদিয়া গ্রামে সরকারি খাল দখলে বিলীনের পথে, দেখার কেউ নেই - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

পরানগঞ্জের সানাদিয়া গ্রামে সরকারি খাল দখলে বিলীনের পথে, দেখার কেউ নেই

মো: সোহেল মিয়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

এক সময় কৃষি বিল্পবের প্রধান অবলম্বন হিসেবে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের সানাদিয়া গ্রামের খালটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।ঐতিহ্যবাহী খালটি হারিয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। বর্তমানে খালটি দখল, ভরাট আর দূষণের কারনে বিলীন হতে চলেছে খালটি ।

এতে সানাদিয়া পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে স্থায়ী কৃষকের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। ফলে এলাকার বাসিন্দাদের ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

ঐতিহ্যবাহী খালটি সানাদিয়া এলাকা জুড়ে প্রবাহিত ছিল। বর্তমানে অবৈধ দখল ও খননের অভাবে খালটির অস্তিত্ব এখন বিলীন হতে চলেছে। দেখার কেউ নেই। একসময়ে ২টি ইউনিয়সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার কৃষক সুবিধা পেতেন এই খাল দিয়ে পানি অবাধ গোটা অঞ্চলের পানি নদীতে চলে এসেছে।

বর্তমানে খালটি মরে যাওয়ায় বর্ষাকালে কৃষকের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। সানাদিয়া খালের বিভিন্ন স্থানে ভরাটের মাধ্যমে দখল হয়ে যাওয়া বর্ষাকালে বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে । খালটি দখলমুক্ত এবং পুণঃখননের দাবি জানিয়েছে এলাকাবাসী।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স বলেন,খালটি পূর্বের অবস্থায় ফেরাতে পরিকল্পনা হাতে নেওয়া হবে,খালটি রক্ষায় প্রচেষ্টা রয়েছে অচিরেই খালটি অবৈধ দখলমুক্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে বলে দিচ্ছি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য বলেন ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD