1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজনে দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত ) ডাঃ শামীম রহমান।

 

সভায় ময়মনসিংহ সড়ক বিভাগ এর নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, ময়মনসিংহ বিভাগাধীন সড়ক সমূহ মেরামত কাজ চলমান রয়েছে এবং সড়ক সংস্কারের অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সড়ক ও জনপথের জায়গা বেদখল রোধে অভিযান পরিচালনা কাজ চলমান আছে।

 

ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা জানান, ময়মনসিংহের সকল উপজেলার বিতর্কিত রাস্তার নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সকল উপজেলা হতে তথ্যপ্রাপ্তির সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়মনসিংহ জেলার গৌরীপুর টু শ্যামগঞ্জ এবং কলতাপাড়া টু গৌরীপুর রাস্তা মেরামত করার জন্য আরপিএম (RPM)প্যাকেজ এর মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

 

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ কর্মকর্তা জানান, জেলা ও উপজেলা পর্যায়ে জনগণকে সচেতন করার জন্য ডেঙ্গু বিষয়ক বিশেষ বার্তা সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগের অধীন সকল অফিস প্রাঙ্গণ পরিষ্কার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

ময়মনসিংহ গণপূর্ত বিভাগ এর কর্মকর্তা জানান, জেলা মডেল মসজিদ জায়গা সিলেকশন করা প্রয়োজন। এছাড়া অন্যান্য মডেল মসজিদের কাজ দ্রুত শেষ করে নামাজ পড়ার উপযোগী করা হচ্ছে। কাজের গুণগতমান বজায় রেখে গৃহীত প্রকল্প সমূহের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার এবং চলমান প্রকল্পসমূহ নিবিড় ভাবে মনিটরিং করা হচ্ছে ।

 

সভাপতির বক্তব্যে জেলার প্রশাসক বলেন, জেলার উন্নয়নে অবশ্যই আমাদের সকল দপ্তরকে সমন্বয়ের সাথে কাজ করতে হবে। সভায় উপস্থিত কোন দপ্তরের যদি কোন ধরনের সহযোগিতা প্রয়োজন হয় বা উপজেলা নির্বাহী অফিসারদের কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করব, যাতে করে এই জেলার উন্নয়ন আমরা নিশ্চিত করতে পারি। তিনি আরো বলেন, জেলার উন্নয়নে অবশ্যই আমাদের সকলের সমন্বয়ের কাজ করার বিকল্প নেই।

সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD