1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় শিল্পপ্রতিষ্ঠানে দখলবাজি ও পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে যুবদলের তিন নেতাকে বহিষ্কার  - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ভালুকায় শিল্পপ্রতিষ্ঠানে দখলবাজি ও পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে যুবদলের তিন নেতাকে বহিষ্কার 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

শিল্পাঞ্চলখ্যাত ময়মনসিংহের ভালুকা উপজেলার শিল্পপ্রতিষ্ঠানে দখলবাজি ও পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি রিয়াজুল কবীর মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন—দক্ষিণ জেলা যুবদলের আওতাধীন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, হবিরবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান প্রধান।

এর আগে, এদিন সকালে কেন্দ্রীয় যুবদল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদল নেতাদের বহিষ্কার করার বিষয়টি জানায়।

রিয়াজুল কবীর মামুন বলেন, পেশিশক্তি প্রদর্শনপূর্বক দখলবাজিতে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্টে দোষী সাব্যস্ত হওয়ায় তিন যুবদল নেতার প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একইসঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD