1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ নগরীতে দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ময়মনসিংহ নগরীতে দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে
an Indian or Asian person laying dead with outstretched hand during COVID-19 or corona virus outbreak

 ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি রোডে দেয়াল ধসে লক্ষ্মী রানী বসাক (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে পরিত্যক্ত দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, অপু ও দীপু বসাক তাদের সাত শতক জায়গায় বহুতল ভবন নির্মাণের জন্য সম্প্রতি একটি ডেভলপার কোম্পানির সাথে চুক্তি করে। সেখানে ১১তলা পুষ্পাঞ্জলি টাওয়ার নির্মাণের জন্য বালু পাথর সংরক্ষণ করা হচ্ছিল। সে জায়গার পাশ দিয়ে দীর্ঘ দিনের পুরনো একটি পরিত্যক্ত দেয়াল ছিল। সেটি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ধসে রাস্তার পাশে বসে থাকা বৃদ্ধার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জমির মালিক অপু বসাক বলেন, আমরা তিন ভাই ডেভলপারের সঙ্গে চুক্তি করে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেই। হঠাৎ পরিত্যক্ত দেয়াল ধসে আমাদের চাচি মারা গেছেন। এটি একটি দুর্ঘটনা। বিষয়টি শুনে হাসপাতালে গিয়েছি। তাদের সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, দেয়াল ধসে বৃদ্ধা মৃত্যুর খবর পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD