
মোটরসাইকেল ও গাজা সহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ময়মনসিংহ ক সার্কেল এর একটি টিম গতকাল ২২/০২/২৫ তারিখ মুক্তাগাছা থানার হরিনাতলা গ্রাম হতে একটি পালসার মোটরসাইকেল ও এক কেজি গাঁজাসহ দুইজন আসামি গ্রেফতার করেন । একই গ্রাম থেকে অপর একটি অভিযানে ৫০০ গ্রাম গাঁজা সহ অপর একজনকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।