1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ত্রিশালে আইন শৃংখলা নিয়ন্ত্রণে ওসির ভুমিকা প্রশংসনীয় - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ত্রিশালে আইন শৃংখলা নিয়ন্ত্রণে ওসির ভুমিকা প্রশংসনীয়

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ত্রিশাল পুলিশ সুত্র জানায়, পরিবর্তিত পরিস্থিতিতে ত্রিশালে ওসি হিসেবে মনসুর আহমেদ যোগদানের পর থেকে আইন শৃংখলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভুমিকা পালন করে আসছেন। আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে ওসি মনসুর আহমেদ প্রতিটি এলাকায় সভা সমাবেশ, বৈঠক করেন। বৈঠকে আইন শৃংখলা, চুরি, ছিনতাই ও ডাকাতিরোধ, মাদক ব্যবসা ও জুয়া বন্ধে করণীয় এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা চান।এ সময় দায়িত্বরত ওসি হিসেবে মনসুর আহমেদ কোন নিরপরাধকে হয়রানি না করার আশ্বাস দেন। ওসির দায়িত্বশীল ও মানবিক আচরণে আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয়দের সহযোগিতায় ত্রিশালে আইন শৃংখলার অনেকটা উন্নতি হয়েছে বলে অনেকেই দাবি করছেন। এলাকায় চুরি ছিনতাই কমে এসেছে। জুয়া নেই বললেই চলে। যেখানেই জুয়া সেখানেই স্থানীয়দের সহযোগিতায় জুয়াড়ি গ্রেফতার নিয়মিত অভিযান। জুয়ামুক্ত ত্রিশাল গড়তে মরিয়া পুলিশ। অপরদিকে মাদক বিরোধী অভিযানে মাদক কারবারিরা ছিন্নভিন্ন হয়ে গেছে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, চুরি ছিনতাই ডাকাতিরোধ বাড়তি টহল দেয়া হচ্ছে। তিনি বলেন জুয়া ও মাদক ব্যবসায়ীদের জায়গা ত্রিশালে হবেনা। তারা যত শক্তিশালীই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, এ সকল অভিযানের পাশাপাশি আদালতে চলমান মামলার বিচারকাজ তরান্বিত করতে আদালতের পরোয়ানাভুক্ত আসামী, নিয়মিত মামলার আসামী গ্রেফতার করা হচ্ছে। রবিবার রাতে
জিআর মামলার গ্রেফতারী পরোয়ানা ১ জনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম আনোয়ার হোসেন। কোনাবাড়ী নদীর পাড়ের বাসিন্দা। এছাড়া জুয়া আইনে- ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলো, শ্রী মিন্টু বর্মন, আবু সাঈদ, শহিদুল ইসলাম, নান্টু, আব্দুল কাদের জিলানী, দুলাল উদ্দিন, জহিরুল ইসলাম, মোঃ কামাল ও আঃ কাদের জিলানী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD