1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছে সাংবাদিক কন্যা রোদেলা - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছে সাংবাদিক কন্যা রোদেলা

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

 জাতীয় শিশু-কিশোর ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলাপাড়া গ্রামের নিশাত তাসনিম রোদেলা।

জানা যায়, ইসলামিক ফাউন্ডেশন ত্রিশালের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় শিশু-কিশোর ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলায় প্রথমে অংশগ্রহণ করে সাংবাদিক কন্যা রোদেলা। সেখানে প্রথম স্থান অর্জন করার পর পর্যায়ক্রমে জেলা ও বিভাগেও প্রথম হয়ে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়।

রোদেলা

গতকাল (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও শেরেবাংলা নগরে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় শিশু-কিশোর ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা। সেখানে অংশ নিয়ে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে নিশাত তাসনিম রোদেলা।

জাতীয় শিশু-কিশোর ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করা নিশাত তাসনিম রোদেলা ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের ত্রিশাল প্রতিনিধি মতিউর রহমান সেলিমের মেয়ে।

সাংবাদিক মতিউর রহমান সেলিম বলেন, আল্লাহ তায়ালা আমাকে অনেক বড় একটি নেয়ামত দান করেছেন। আমি স্বপ্ন দেখেছি অনেক তবে তা বাস্তবে রূপ নেবে তা ভাবিনি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD