1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও মাহে রমাজানের পবিত্রতা রক্ষার দাবীতে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার জুমার নামাজের পর উপজেলা জামায়াতে ইসমালীর আমীর অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসানের নেতৃত্বে মার্কাজ মসজিদ হতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে জামায়াতের ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর একটি পবিত্র মাস। এই মাসে সংযম, দান-খয়রাত এবং ইবাদত-বন্দেগি বৃদ্ধি পায়। তবে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বাজারে অস্থিতিশীলতা, সাধারণ মানুষের জন্য এই পবিত্র মাসে আরও কষ্টকর হয়ে দাঁড়ায়।

 

তিনি আরো বলেন, পবিত্র রমজানে পবিত্রতা রক্ষার্থে সরকারী প্রশাসনিক কর্মকর্তা কর্মচারি ও ব্যবসায়ীগণকে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে এবং দিনের বেলায় হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাজারে মুসলিম ব্যবসায়ীদের পাশাপাশি হিন্দু ব্যবসায়ীরাও রয়েছেন। হিন্দু ব্যবসায়ী ভাইয়েরা আপনাদের সৃষ্টি কর্তাকে খুশি রাখার লক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করুন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘদিন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্র করে পুনরায় ক্ষমতায় আসার সেই দিবা স্বপ্ন আর পূরণ হবে না। আগামী দিনে সংসদ হবে কুরআনের সংসদ। এদেশ হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ।

সমাবেশ অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান, সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ তানহার আলী, কর্মপরিষদ সদস্য ও প্রচার সম্পাদক এইচ এম মাজহারুল ইসলাম প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD