1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়ীয়ায় শ্রমিকদলের সভাপতির নেতৃত্বে ব্যবসায়ীকে মারধর। ছিনিয়ে নিয়েছে ৪ লাখ টাকা  - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ফুলবাড়ীয়ায় শ্রমিকদলের সভাপতির নেতৃত্বে ব্যবসায়ীকে মারধর। ছিনিয়ে নিয়েছে ৪ লাখ টাকা 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক লাল চিনি ব্যবসায়ীর কাছ থেকে দিনদুপুরে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম মিয়াসহ ৪/৫ জন। টাকা ছিনতাইয়ের সময় ঐ ব্যবসায়ীকে বেদড়ক মারধর করা হয়। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুযারি) দুপুর আড়াইটার দিকে উপজেলা সদরের পানমহল ইন্দিরাপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মধ্যে আতংক রিরাজ করছে।

পুলিশ ও বাজার ব্যবসায়ীরা জানান, উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম মিয়া চিহ্নিত সুদ কারবারি। উপজেলার পলাশতলী বয়ারমারা গ্রামের লাল চিনি ব্যবসায়ি আঃ রশিদ সেলিমের কাছ থেকে কিছু টাকা সুদ হিসাবে নিয়ে আবার তা পরিশোধ করে দেন। গত  বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামি ব্যাংক থেকে ৪ লাখ টাকা উত্তোলন করে ব্যবসায়িক কাজে উপজেলা সদরের পানমহল ইন্দরাপাড় পৌছামাত্র সেলিমসহ ৪/৫ জন ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়ার সময় ঐ ব্যবসায়িকে মারপিট করে আহত করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ফুলবাড়ীয়া থানায় একটি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ ব্যবসায়ী।

এ ব্যাপারে উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম মিয়া প্রথমে অস্বীকার, পরে দায় স্বীকার করে নিউজ না করার জন্য অনুরোধ করেন তিনি।

ফুলবাড়ীয়া থানার ওসি রোকনুজ্জামান জানান, ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তাকে ঐ এলাকার সিসিটিবি ফুটেজ সংগ্রহের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD