1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন  - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের পক্ষে দেশব্যাপী চলমান নারী ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

সোমবার (১০ মার্চ) দুপুরে সরকারি কলেজ গেইটের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, পৌর শাখা ছাত্রদলের আহবায়ক নওশাদ আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সাদেক আহমেদ, সদস্য সচিব শাহ্ সৌরভ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, কলেজ ছাত্রদল নেতা তাইফুল ইসলাম শাওন সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এর আগে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD