1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জ বিএনপির কর্মী সম্মেলনে হাজারো জনতার ঢল - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জ বিএনপির কর্মী সম্মেলনে হাজারো জনতার ঢল

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাইজবাগ ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের ঢল নেমেছে। সোমবার (২৬ মে) বিকেলে মাইজবাগ পাছপাড়া স্কুল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “আজকের এই কর্মী সম্মেলন শুধু একটি অনুষ্ঠান নয়—এটি প্রমাণ করে, দেশের প্রতিটি কোণায়, তৃণমূল পর্যায়ে এখনো বিএনপির প্রতি জনগণের আস্থা অটুট রয়েছে। এই মাইজবাগ ইউনিয়নের কর্মীদের প্রাণবন্ত উপস্থিতি প্রমাণ করছে—মানুষ পরিবর্তন চায়, মানুষ গণতন্ত্র চায়। তিনি আরও বলেন, “এই জনস্রোতই ভবিষ্যতের পরিবর্তনের বার্তা দিচ্ছে। তৃণমূল কর্মীরাই বিএনপির শক্তির মূল উৎস। সামনে কঠিন সময় আসছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ঐক্যবদ্ধভাবে, শান্তিপূর্ণভাবে, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আমাদের এগিয়ে যেতে হবে—গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে।”

সম্মেলনে উপজেলা বিএনপি সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন-অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, শরিফ আবেদীন জায়েদী, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম ঝিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি টিপু, মেহেদী হাসান রুবেল। এছাড়াও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন ভিপিসহ উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।##

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD